CRPF Jawan Death: আচমকা অসুস্থ হয়ে সব শেষ! ভোটের ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, রায়গঞ্জে মর্মান্তিক ঘটনা
Last Updated:
Raiganj CRPF Jawan Death: বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই অঘটন! ভোটের ডিউটিতে রায়গঞ্জে এসে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ আসন্ন বিধানসভা নির্বাচনের ডিউটিতে বাংলায় এসে এক সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু। মেডিক্যাল কলেজ এবং পুলিশ সূত্রে খবর, মৃত জওয়ান ছত্তিশগড় রাজ্যের ফরিয়াবাদের মদনপুর গ্রামের বাসিন্দা। তাঁর নাম সুরেশ কুমার, বয়স ৩০ বছর।
জানা যাচ্ছে, রবিবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিআরপিএফ জওয়ান সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সিআরপিএফ জওয়ানের মৃত্যু প্রসঙ্গে রায়গঞ্জ মেডিক্যালের জরুরি বিভাগের ডাক্তার রুদ্রদেব গুপ্ত জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ময়নাতদন্ত করা হবে।
অন্যদিকে রায়গঞ্জের পুলিশ সুপার ডঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, ভোটের ডিউটিতে আসা এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বর্ধমানে ভোটের ডিউটিতে এসে এক সিআরপিএফ জওয়ানের আকস্মিক মৃত্যু হয়। আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের ডিউটিতে আসা এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল। ময়নাতদন্তের রিপোর্টে কী উঠে আসে সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal
Apr 20, 2026 10:44 AM IST
CRPF Jawan Death: আচমকা অসুস্থ হয়ে সব শেষ! ভোটের ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, রায়গঞ্জে মর্মান্তিক ঘটনা




Post Comment