Tarapith Temple New Rule: তারাপীঠ মন্দিরে বদলে গেল নিয়ম! ভক্তদের জন্য জারি কঠোর বিধিনিষেধ! না জানলে সমস্যার পড়বেন যে কেউ

Last Updated:

Tarapith Temple New Rule: তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার নিয়মে আসছে বড় বদল। মা তারার গর্ভগৃহের পবিত্রতা রক্ষার্থে সাধারণ ভক্তদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি। কী কী নতুন নির্দেশ দেওয়া হয়েছে, জানুন বিস্তারিত।

তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি, ভিডিও তোলায় নিষেধাজ্ঞা
তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি, ভিডিও তোলায় নিষেধাজ্ঞা

বীরভূম, সৌভিক রায়: তারাপীঠ মন্দিরে মা তারার গর্ভগৃহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। গর্ভগৃহের পবিত্রতা এবং গোপনীয়তা বজায় রাখতে এবার থেকে ভক্তদের জন্য মোবাইল ফোন নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল। এইদিন থেকেই এই কড়া নিয়ম কার্যকর করেছে তারাপীঠ মন্দির কমিটি। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, সাধারণ ভক্তরা কেউ মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকী সেবায়েতরাও মন্দিরের গর্ভগৃহে ফোন নিয়ে প্রবেশ করলেও, তা দিয়ে কোনও ধরনের ছবি তোলা বা ভিডিও কল করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় এবিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, “আজ থেকে মা তারার মন্দিরের গর্ভগৃহে কোনও ভক্ত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র সেবায়েতরা ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে সেবায়েতরা ফোন ব্যবহার করে কোনও ভিডিও কল বা মা তারার কোনও ছবি তুলতে পারবেন না।” পুলকবাবু জানান, মন্দিরের পুরোহিতরা শুধুমাত্র সকাল বা সন্ধ্যার নির্দিষ্ট সময়ে মন্দিরের অফিসে থাকা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভিডিও কল করে মা তারার রূপ তাদের নির্দিষ্ট ভক্তদের দেখাতে পারবেন।

আরও পড়ুন: অভাবের সংসারে প্রতিভার লড়াই, সবজি বিক্রেতার ভ্যান থেকে ভেসে আসে সুর! বৃদ্ধের গলা অবাক করবে

তবে কীভাবে প্রচার চালানো হচ্ছে? এই নতুন নিয়মের কথা তারাপীঠ চত্বরের প্রতিটি কোণায় পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন ও মন্দির কমিটি। ভক্তদের এই বিষয়ে অবগত করতে ইতিমধ্যেই তারাপীঠ চত্বরজুড়ে টোটোয় মাইকিং শুরু হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সাত দিন লাগাতার এই মাইকিং চলবে। পাশাপাশি, কোনও পর্যটক বা ভক্ত যাতে অজ্ঞতাবশত সমস্যায় না পড়েন, তার জন্য হোটেল মালিকদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

মাইকিংয়ের মাধ্যমেই সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন নিজেদের হোটেলে আগত প্রতিটি ভক্তকে মন্দিরের এই নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই সতর্ক করে দেন। তবে হঠাৎ কেনও এই হঠাৎ সিদ্ধান্ত?

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে পড়ে বিপদ! সাড়ে ৭ ঘণ্টার অভিযানে মায়ের কোলে ফিরল হস্তিশাবক

তারাপীঠ মন্দিরে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মন্দির কমিটির কর্তাদের মতে, গর্ভগৃহে ছবি তোলা বা রিলস বানানোর প্রবণতা ইদানীং অতিরিক্ত বেড়ে গিয়েছিল, যা অনেক ক্ষেত্রেই ভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছিল এবং মন্দিরের অভ্যন্তরীণ শৃঙ্খলায় ব্যাঘাত ঘটাচ্ছিল। মূলত মন্দিরের স্বচ্ছতা বজায় রাখতে এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন ও শান্তিতে পুজো দেওয়ার সুবিধার কথা মাথায় রেখেই মন্দির কমিটি এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদি কোনও ভক্ত ভুল করে মোবাইল ফোন মন্দির চত্বরে নিয়ে প্রবেশ করেন তাহলে মন্দিরের একটি নির্দিষ্ট জায়গায় কিছু টাকার বিনিময়ে সেই মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা করবে মন্দির কমিটি বলে জানা গিয়েছে।

Previous post

পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন

Next post

Bank News: সেন্ট্রাল ও UCO Bank-সহ ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অংশীদারিত্ব কমাবে কেন্দ্র, বেসরকারিকরণের পথে আরও ২ ব্যাঙ্ক ?

Post Comment

You May Have Missed