CM Suvendu Adhikari North Bengal Visit: নেপাল বিপর্যয়ের পর একদিনের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী, কালিম্পং ও উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক! নজরে দুর্যোগ পরিস্থিতি

Last Updated:

CM Suvendu Adhikari North Bengal Visit: নেপাল বিপর্যয়ের পর মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, উত্তরকন্যার বৈঠকে ‘জলপ্রলয়’ মোকাবিলার ছক। কালিম্পংয়ে প্রশাসনিক বৈঠক।

একদিনের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী
একদিনের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই একদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। বিমানবন্দরে নামার পর সড়কপথে সরাসরি কালিম্পং যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ফলে তাঁর এই সফর ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।

Post Comment

You May Have Missed