Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি

Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি

Last Updated:

পথকুকুরের আক্রমণে সাম্প্রতিক সময়ে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ এবার কালনাতেও ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা৷

কুকুরের তাড়া থেকে বাঁচতে গিয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ সাহা৷
কুকুরের তাড়া থেকে বাঁচতে গিয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ সাহা৷

নবকুমার রায়, কালনা: গোটা দেশেই পথ কুকুরের বাড়বাড়ন্ত এবং মানুষের উপরে আক্রমণ নিয়ে সুপ্রিম কোর্টও উদ্বেগ প্রকাশ করেছে৷ শীর্ষ আদালতের সেই উদ্বেগ যে অমূলক নয়, তার প্রমাণ ফের মিলল পূর্ব বর্ধমানের কালনায়৷ পথকুকুরের তাড়া থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার৷

রবিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কালনার যোগীপাড়া এলাকায়৷ মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সুরিজৎ সাহা৷

জানা গিয়েছে, রবিবার রাতে ডিউটি শেষ করে কালনা থানা থেকে বের হন সুরজিৎ৷ মোটরসাইকেল নিয়ে একটি অনুষ্ঠান বাড়ি থেকে আনতে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু যোগীপাড়া এলাকায় কয়েকটি পথ কুকুর সুরজিৎকে তাড়া করে৷ কুকুরের কামড়ে দিতে পারে, এই আশঙ্কায় দ্রুত পালানোর চেষ্টা করেন সুরজিৎ৷ তখনই পিছন ফিরে তেড়ে আসা কুকুরের পিছন দিকে ফিরে তাকাতে যান সুরজিৎ৷ আর তা করতে গিয়েই রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে সুরজিতের মোটরসাইকেল৷

দুর্ঘটনার জেরে রাস্তার উপরে ছিটকে পড়েন সুরজিৎ৷ ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা৷ যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ পরে কালনা থানার পুলিশ এসে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়৷

সুরজিতের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ সহকর্মীর এই পরিণতি মানতে পারছেন না কালনা থানার পুলিশকর্মীরাও৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, অনেক দিন ধরেই এলাকায় পথ কুকুরের বাড়বাড়ন্ত শুরু হয়েছে৷ আচমকাই গাড়ি, মোটরসাইকেল অথবা সাইকেলের দিকে তেড়ে যায় কুকরগুলি৷ কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে এর আগে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ৷ কিন্তু কুকুরের তাড়ার জেরে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, তা ভাবতেও পারেননি কেউ৷

Previous post

Minakshi Mukherjee: এবার কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন মীনাক্ষী! বার্তা দিয়েছেন সেলিম? দীপ্সিতার সঙ্গে ‘সংঘাত’ নিয়ে ফের ঝড়ের অপেক্ষা CPIM-এ

Next post

১ ঘণ্টারও বেশি সময়ের পর শেষ হল বৈঠক, জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

Post Comment

You May Have Missed