Cinema Hall: হাউসফুল থেকে আজ সুনসান নীরবতা! ওটিটি-র দাপটে ‘ছায়া মহল’ এখন জীর্ণ কঙ্কাল, দেখুন চোখে জল আনা পরিস্থিতি

Cinema Hall: হাউসফুল থেকে আজ সুনসান নীরবতা! ওটিটি-র দাপটে ‘ছায়া মহল’ এখন জীর্ণ কঙ্কাল, দেখুন চোখে জল আনা পরিস্থিতি

Last Updated:

Cinema Hall: প্রেক্ষাগৃহের বাইরে টিকিটের জন্য দীর্ঘ লাইন আর টানটান উত্তেজনা আজ অতীত। ওটিটি প্ল্যাটফর্ম আর হাতের মুঠোয় থাকা ইন্টারনেটের কারণে মেদিনীপুরের একটি বিখ্যাত বিনোদন কেন্দ্র কীভাবে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারই এক বাস্তব চিত্র।

+

পশ্চিম মেদিনীপুরের বেলদার বন্ধ হয়ে যাওয়া ছায়া মহল সিনেমা হল

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকটাই হারিয়ে গিয়েছে ছায়াছবির সেই পুরনো জৌলুস। একসময় সাদাকালো সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে মানুষের ঢল নামত। টিকিট কাটার লাইনে হুড়োহুড়ি, এমনকি মারামারির দৃশ্যও ছিল অতি পরিচিত। ‘ব্ল্যাক টিকিট’ কথাটার চল ছিল মানুষের মুখে মুখে। সে যুগে সিনেমা দেখা মানেই ছিল একটা উৎসব, দল বেঁধে আনন্দ করার এক অনন্য সুযোগ। কালের অমোঘ নিয়মে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলির সেই জৌলুস আজ আর নেই।

একের পর এক প্রেক্ষাগৃহ ঝাঁপ ফেলেছে। ব্যালকনি থেকে শুরু করে থার্ড ক্লাস— সব জায়গাতেই এখন শুধুই ধুলো আর নোংরা আবর্জনার স্তূপ। চেয়ার ভেঙে পড়েছে, অন্ধকার কোণে বাসা বেঁধেছে বাদুড়। প্রজেকশন মেশিনগুলোও ধুলোর আস্তরণে মুখ ঢেকেছে। তবুও, পুরনো দিনের সিনেমাপ্রেমী মানুষদের মনে আজও সেই ফেলে আসা দিনগুলো আবেগের স্রোত বয়ে আনে। এখন রীতিমতো ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Cinema Hall: হাউসফুল থেকে আজ সুনসান নীরবতা! ওটিটি-র দাপটে ‘ছায়া মহল’ এখন জীর্ণ কঙ্কাল, দেখুন চোখে জল আনা পরিস্থিতি

Previous post

মাত্র ৪২ টাকা বিনিয়োগ করে মাসে মাসে ৫,০০০ টাকা…! কেন্দ্রীয় সরকারের ‘জ্যাকপট’ প্রকল্প, কারা, কী ভাবে পাবেন সুবিধা? জানুন নিয়ম!

Next post

তামান্না খুনের তদন্তে রকেট গতি! মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া পদক্ষেপে পুলিশের জালে প্রায় সব অভিযুক্তই!

Post Comment

You May Have Missed