ChatGPT হোক আপনার ফোনের বডিগার্ড, রইল অনলাইন স্ক্যাম সনাক্ত করার সহজ উপায়
ডিজিটাল দুনিয়ায় জালিয়াতি রুখতে ChatGPT এবং Malwarebytes-এর এই যুগলবন্দী সাধারণ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। ১. নতুন এই সুবিধাটি আসলে কী? এখন থেকে আপনাকে কোনও সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ পরীক্ষা করার জন্য আলাদা কোনও অ্যাপে যেতে হবে না। ChatGPT-এর ভেতরেই আপনি Malwarebytes-এর সিকিউরিটি টুল ব্যবহার করতে পারবেন। এটি মূলত একটি ‘Scam Detector’ হিসেবে কাজ করবে।

২. কী কী স্ক্যান করা যাবে? সন্দেহজনক মেসেজ: হোয়াটসঅ্যাপ বা সাধারণ ইনবক্সে আসা অদ্ভুত অফারের মেসেজ। লিঙ্ক (URL): কোনও ইমেইল বা মেসেজে আসা অচেনা লিঙ্ক। ফোন নম্বর: অপরিচিত নম্বর থেকে আসা কল বা মেসেজের সত্যতা। ইমেইল আইডি: ফিশিং ইমেইল সনাক্ত করা।
Published at : 25 Feb 2026 06:51 PM (IST)
Tags :
আরও জানুন ব্যবসা-বাণিজ্যের
আরও দেখুন



Post Comment