Business Idea: বাড়ির রান্নাঘর থেকেই হবে অঢেল আয়, মা-ঠাকুরমার রেসিপিতেই লুকিয়ে ফর্মুলা! রইল স্টার্টআপ শুরুর সহজ গাইডলাইন

Business Idea: বাড়ির রান্নাঘর থেকেই হবে অঢেল আয়, মা-ঠাকুরমার রেসিপিতেই লুকিয়ে ফর্মুলা! রইল স্টার্টআপ শুরুর সহজ গাইডলাইন

Last Updated:

Business Idea: অপ্রতিদ্বন্দ্বী স্বাদ এবং দীর্ঘ সময় ভাল থাকার গুণের কারণে এই মিষ্টির কদর এখন ভারতজুড়ে। ঘরে তৈরি এই নাড়ুকে বাণিজ্যিক রূপ দিয়ে মোটা টাকা আয় করা সম্ভব, তারই দিশা দেখিয়েছেন বিজনেস কোচ। এটি অনলাইন মাধ্যমে বিক্রি করাও সহজ।

নাড়ু বিক্রি করে হবে অঢেল আয় (প্রতীকি ছবি)
নাড়ু বিক্রি করে হবে অঢেল আয় (প্রতীকি ছবি)

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বাঙালির উৎসব-অনুষ্ঠান বা ঘরোয়া আনন্দের সমার্থক হল মা-ঠাকুরমাদের হাতের তৈরি নারকেল নাড়ু। স্বাদ আর নস্টালজিয়ার এই অপূর্ব মেলবন্ধন এখন আর শুধু বাঙালির হেঁশেলেই সীমাবদ্ধ নেই। স্বাদ এবং দীর্ঘ সময় ভাল থাকার গুণের কারণে এই মিষ্টির কদর এখন ভারতজুড়ে। ঘরে তৈরি এই নাড়ুকে বাণিজ্যিক রূপ দিয়ে মোটা টাকা আয় করা সম্ভব, তারই দিশা দেখিয়েছেন বিজনেস কোচ সাগর সিনহা।

আজকের ডিজিটাল যুগে ঘরে বসে ব্যবসা শুরু করার জন্য ই-কমার্স সবথেকে বড় সুযোগ। নারকেল নাড়ু যেহেতু সঠিক পদ্ধতিতে তৈরি করলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তাই এটি অনলাইন মাধ্যমে বিক্রি করাও সহজ। সাধারণ একটি ঘরোয়া খাবারকে ব্র্যান্ডেড মিষ্টিতে রূপান্তর করতে প্রয়োজন শুধু আধুনিক ফুড-গ্রেড প্যাকেজিং, আকর্ষণীয় ব্র্যান্ডিং এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এর লাইসেন্স।

বিভিন্ন নামী ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই ব্যবসা ছড়িয়ে দেওয়া সম্ভব। তাছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও এই হোম মেড নাড়ু বিক্রি করা যায়। সাগর সিনহার মতে, এই ব্যবসার মূল বৈশিষ্ট্য হল এর ‘হোম-মেড’ বা ঘরোয়া তকমা। আজকের দিনে মানুষ ঘরে তৈরি বিশুদ্ধ উপাদানের ওপর বেশি ভরসা করেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গুড়ের নাড়ু এবং চিনির নাড়ুর পাশাপাশি যদি সুগার-ফ্রি বা ওটস-নারকেলের মতো ফ্লেভার বা আধুনিক স্বাস্থ্যসম্মত নাড়ুর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাহলে অবাঙালি এবং স্বাস্থ্যসচেতন গ্রাহকদের মধ্যেও এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। খুব সামান্য পুঁজি নিয়ে, বাড়ির রান্নাঘর থেকেই এই ব্যবসা করা সম্ভব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক করে করতে পারলে গ্রাহকের অভাব হবে না।

Post Comment

You May Have Missed