Bus Accident: হুড়মুড়িয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, প্রাণ গেল দুই নিরীহ মহিলার! আহত কমপক্ষে আরও ৩০
Last Updated:
Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। প্রাণ গেল দুই নিরীহ মহিলা যাত্রীর। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন যাত্রী। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী, সকলে।
আরামবাগ, হুগলি: ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল দুই মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে যায় একটি নয়ানজুলিতে। ঘটনাস্থলেই দুই মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে আরও বেশ কয়েকজন যাত্রী সেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন। বর্ধমান তারকেশ্বর রুটে আদমবাঁধ এলাকায় হয়েছে এই দুর্ঘটনা।
জানা গিয়েছে বাসটি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। আদমবাঁধ এলাকায় বাসটি পৌঁছনোর পরেই সেটির পাতি ভেঙে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখনই রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরা দুর্ঘটনারগ্রস্থ যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরাও।
অন্যদিকে আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বাসে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। অনেকের অভিযোগ, বেহাল রাস্তার কারণে এই দুর্ঘটনা হয়েছে। যার জেরে গিয়েছে দুটি প্রাণ। ফলে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও ভয়াবহ দুর্ঘটনা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
Hugli,West Bengal




Post Comment