Assembly Election : “পুরুলিয়া বলছে পরিবর্তন চাই”, নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মোদির কণ্ঠে বিজেপির জয়ের বার্তা
Last Updated:
BJP Bengal : এদিন পুরুলিয়ায় এসে প্রধানমন্ত্রী মোদি দাবি করেন, বাংলার বিজেপি সরকার গড়বে, তাও রেকর্ড আসন পেয়ে। তিনি আবেগপ্রবণও হয়ে পড়েন সভামঞ্চে।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে উত্তাপ তুঙ্গে। নির্বাচনের আগে জঙ্গলমহলে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুরুলিয়ার জনসভা থেকে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, “পুরুলিয়া বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” পাশাপাশি স্লোগান তোলেন— “ভয় আউট, ভরসা ইন— বিজেপিকে ভোট দিন।”
এদিন তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, এবারের নির্বাচনে বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে। আদিবাসী সমাজের প্রসঙ্গ তুলে মোদি বলেন, বিজেপি সবসময় আদিবাসীদের মর্যাদা দিয়েছে।
তাঁর দাবি, বিজেপির নেতৃত্বে দেশে একাধিক আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে, এমনকি আদিবাসী রাষ্ট্রপতিও হয়েছে। রাজ্যের উন্নয়নের প্রশ্নে ‘ডবল ইঞ্জিন সরকার’-এর পক্ষে সওয়াল করে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে মানুষ দ্বিগুণ সুবিধা পাবে— “এটাই মোদির গ্যারান্টি।”
পাশাপাশি তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে ওষুধে ৮০ শতাংশ ছাড় এবং ডায়ালিসিস সম্পূর্ণ বিনামূল্যে করার কথাও ঘোষণা করেন। সভায় এক আবেগঘন মুহূর্তও ধরা পড়ে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উপস্থিত অনেকেই নানা হস্তশিল্প উপহার আনেন। তাঁদের মধ্যে এক শিল্পী প্রধানমন্ত্রীর মায়ের সঙ্গে একটি ছবি এঁকে আনেন। সেই ছবি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী এবং মঞ্চ থেকেই ওই শিল্পীকে ধন্যবাদ জানান।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Apr 19, 2026 10:36 PM IST



Post Comment