Arjun Singh: ‘স্পষ্ট বলছি, এটা আমরা চালাতে দেব না,’ টোটোর পরে আরেক যানবাহন নিয়ে বড় সিদ্ধান্ত, ডেডলাইন বেঁধে দিলেন অর্জুন সিং

Last Updated:

টোটোর পর এবার মোটর ভ্যান নিয়েও কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জাতীয় ও রাজ্য সড়কে মোটর ভ্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং চালকদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন।

News18
News18

কল্যানী, নদিয়া, মৈনাক দেবনাথ: টোটোর পরে এবার মোটর ভ্যান নিয়েও কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য পরিবহণ দফতর। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞার পরে এবার মোটর ভ্যানও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যেই মোটর ভ্যানচালকদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারি নিয়ম মেনে বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন থাকা দূষণমুক্ত গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

Post Comment

You May Have Missed