Sugar Price Hike: কেন দাম বাড়ছে চিনির? দাম কি আরও বাড়বে? আখ থেকে শুরু করে ইথানল, ব্যাখ্যা দিল কেন্দ্র
Last Updated:
Sugar Price Hike: কেন্দ্র জানিয়েছে, উপভোক্তা এবং আখচাষি—উভয়ের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চিনির মজুত, দাম এবং বাজারের কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে যাবে সরকার। মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানোর পাশাপাশি কৃষকদের পাওনা সময়মতো মেটানো নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে সরকারের তরফে।
নয়াদিল্লি: গত একমাসে ভারতে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে চিনির দাম৷ যা নিয়ে ইতিমধ্যেই মধ্যবিত্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা৷ তবে কি চিনির দাম আরও বাড়বে? কেনই বা হঠাৎ বাড়ছে চিনির দাম? এরসঙ্গে ইথানলের কি কোনও সম্পর্ক আছে? এই সমস্ত প্রশ্নের কৌতুহল নিরসন করতে বিস্তারিত তথ্য জানাল কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক৷ প্রসঙ্গত, গত একমাসে প্রতি কেজি চিনির দাম প্রায় ৭ টাকা বেড়েছে৷

Post Comment