Arijit Singh Birthday: ৩৯-এ পা দিলেন অরিজিৎ সিং, অন্তরালে থাকতেই ভালবাসেন, কীভাবে জন্মদিন কাটাচ্ছেন গায়ক, জানুন

Arijit Singh Birthday: ৩৯-এ পা দিলেন অরিজিৎ সিং, অন্তরালে থাকতেই ভালবাসেন, কীভাবে জন্মদিন কাটাচ্ছেন গায়ক, জানুন

Last Updated:


Arijit Singh Birthday: ৩৯-এ পা দিলেন মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। তবে জন্মদিন তিনি ঘটা করে পালন করেন না। বরাবরই প্রচারের অন্তরালে থাকতে ভালবাসেন অরিজিৎ। তাই ফ্যানেদের মন খারাপ হলেও দাদার জন্মদিন তাঁরা এভাবেই মেনে নিয়েছেন।

+

অরিজিৎ সিং 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেছিলেন বলিউড গায়ক। তবে জন্মদিন তিনি ঘটা করে পালন করেন না। বরাবরই প্রচারের অন্তরালে থাকতে ভালবাসেন অরিজিৎ। তাই ফ্যানেদের মন খারাপ হলেও দাদার জন্মদিন তাঁরা এভাবেই মেনে নিয়েছেন। করেন না কোনও আয়োজন। এদিন সকালে তাঁর বাড়ির সামনে ছিল না কোনও ভিড়। কাটা হয়নি কোনও কেক।

প্লেব্যাক করবেন না বলেই কিছুদিব আগেই জানিয়েছেন অরিজিৎ সিং। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। কিছুদিন আগেই জিয়াগঞ্জ শহরে এসে তার বাড়িতে সময় কাটিয়ে গিয়েছেন আমির খান। করেছেন তার বাড়ির স্টুডিওতে রেকর্ডিং। এমনকি গত দু’দিন আগেই নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন বাড়ির কাছেই স্কুলে।

আরও পড়ুন-ধেয়ে আসছে প্রবল ঝড়-তুফান…! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব, কোন কোন জেলায় প্রবল দুর্যোগ? জানিয়ে দিল হাওয়া অফিস

মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। অরিজিৎ সিংয়ের ডাক নাম সুমু। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্টের অনুষ্ঠান ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী ছিলেন। অরিজিৎ হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতেও সমান জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন।

আরও পড়ুন-মাত্র ৩০-এ শেষ সব…! হৃদরোগই কেড়ে নিল, অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন দুনিয়া

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে তার ছোটবেলা। বর্তমানে তিনি এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং।ইতিমধ্যেই তৈরি করছেন খেলার মাঠ। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই অযত্নে পড়েছিল খেলার মাঠ। অরিজিৎ সিং-এর তত্ত্বাবধানে নতুন ভাবে গড়ে উঠছে এই মাঠ। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Arijit Singh Birthday: ৩৯-এ পা দিলেন অরিজিৎ সিং, অন্তরালে থাকতেই ভালবাসেন, কীভাবে জন্মদিন কাটাচ্ছেন গায়ক, জানুন

Previous post

Siliguri News: তিনতলার ছাদ থেকে নীচে পড়লেন মহিলা! রক্তে ভাসছে উঠোন, শিলিগুড়িতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে রহস্য, তদন্তে পুলিশ

Next post

সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ কয়েকজন বাচ্চা! কীভাবে আগুন লাগল? ভয়ঙ্কর অভিযোগ স্থানীয়দের

Post Comment

You May Have Missed