সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ কয়েকজন বাচ্চা! কীভাবে আগুন লাগল? ভয়ঙ্কর অভিযোগ স্থানীয়দের

সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ কয়েকজন বাচ্চা! কীভাবে আগুন লাগল? ভয়ঙ্কর অভিযোগ স্থানীয়দের

কলকাতা: সন্তোষপুর রেল স্টেশনের পাশে অবস্থিত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনার জেরে ব্যাহত হয় বজবজ-শিয়ালদা শাখায় রেল চলাচল। রেললাইনের ধারে অবস্থিত ১৬ বিঘা বস্তিতে লাগে এই আগুন। প্রায় ৩০০ থেকে ৩৫০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের ১০টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে দমকলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন এলাকার মানুষরা। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে তাঁরা ২ তো বাড়ি পুড়তে দেখেন। কিন্তু দমকল দেরিতে আসায় একের পর এক বাড়ি পুড়তে শুরু করে এবং আগুন ছড়িয়ে পড়ে। তাঁরা আরও জানান, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট আছে এখানে, কিন্তু তার আগে এই ঘটনায় মর্মাহত সকলে। কারণ, তাঁদের সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের জেরে। 

স্থানীয় বাসিন্দাদের কী অভিযোগ?

স্থানীয় এক বাসিন্দা জানান, ”দমকল কমকরে ২ ঘণ্টা পর এসেছে। দমকল আমাদের এখানে রয়েছে রবীন্দ্র নগরে। যেটা খুব বেশি হলে ২ কিলোমিটার হবে। মাত্র ৪ তে দমকল দিয়েছে। তাও প্রথমে যে দমকল এসেছিল তাতে জল ছিল না। এর আগেও বহুবার আগুন লেগেছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সামনে ভোট, এরা কেউ ভোট দিতে যেতে পারবে না। কারণ সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গেছে।”

দমকল কর্মী কী জানাচ্ছেন?

দমকল দেরিতে এসেছে এবং জল না থাকার অভিযোগ নিয়ে এক আধিকারিক জানান, ”জল কেন থাকবে না। জল ছাড়া কি কোনও গাড়ি আসে? সেটা উনারা বুঝতে পারছেন না, কতটা জল আছে। ডবল লাইন খুলে দিলে ৫-৭ মিনিটে জল শেষ হবে, এটাই স্বাভাবিক।” দেরিতে আসা নিয়ে তিনি জানান, ”আগুন লাগলে ১ মিনিটকেও ৫ মিনিট মনে হবে। আমরা এই মুহূর্তে ১০টা গাড়ি ডেকে নিয়েছি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।” 

শিয়ালদা ডিভিশনের DRM কী জানিয়েছেন?

শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা জানান, ”সন্তোষপুর স্টেশন থেকে ২০০ মিটারের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার ব্লাস্টের খবরও পেয়েছি আমরা। রেলের কিছু তার পুড়ে যাওয়ায় শিয়ালদা থেকে বজবজ শাখার ট্রেন চলাচল বন্ধ আছে। মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে।”

Post Comment

You May Have Missed