Annapurna Bhandar Update: চিন্তা নেই! অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে সমস্যা হলেই যাওয়া যাবে..১৫, ১৬, ১৭ রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির

Annapurna Bhandar Update: চিন্তা নেই! অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে সমস্যা হলেই যাওয়া যাবে..১৫, ১৬, ১৭ রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির

Last Updated:

Annapurna Bhandar Update: শুভেন্দু অধিকারী জানান, প্রায় ২ কোটির কাছাকাছি উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন৷ শুভেন্দু জানান, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার যোজনার কর্মসূচি ততদিন চালু রাখব, যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে৷’’

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

কলকাতা: অন্নপূর্ণা যোজনার ফর্মের আনুষ্ঠানিক প্রকাশের ঘোষণার সময়েই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের সব জেলায় আয়োজিত হবে ‘জনকল্যাণ শিবির’৷ কী হবে এই ‘জনকল্যাণ শিবিরে’? কোথায় এর আয়োজন করা হবে? কী কী সুবিধা মিলবে? আসুন জেনে নেওয়া যাক এক নজরে৷

প্রশাসন সূত্রের খবর, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যজুড়ে ক্যাম্প অর্থাৎ, শিবিরের আয়োজন করা হবে৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কী ভাবে লাভ করা যায়, কী কী কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, কীভাবে সেগুলিতে আবেদন করবেন? এ বিষয়ে জানানো ও জন সচেতনতা বৃদ্ধিমূলক আয়োজন করা হবে এই শিবিরে৷

অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি, বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নিয়ে এই শিবিরে বিশেষ সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার ১২ পাতার ফর্ম৷ সেই ফর্ম পূরণ করা যাবে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই৷ ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, কারও কোনও বিষয়ে কোনও জিজ্ঞাস্য থাকলে তা নিরসন করা যাবে এই জনকল্যাণ শিবির থেকে৷ পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তিকে ফর্ম ফিল আপ করানোয় পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানা গিয়েছে৷

এদিন অন্নপূর্ণ যোজনার ফর্ম প্রকাশ্যে আনার ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপাতত, ১ জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়া চালাব। কীভাবে হবে, অনলাইনে এবং অফলাইনেও হবে। BDO রা, পুরসভা থেকে করবেন। বড় পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক হবে। পঞ্চায়েত স্তরে বাড়ি বাড়ি গিয়ে কাজ করা হবে। যাঁরা অনলাইনে করতে পারবেন না তাঁদের জন্য। BDO অফিসের থেকে বিধায়কদের দায়িত্ব দেওয়া হবে। তাঁরাও ফর্ম ফিলাপের কাজে সহায়তা করবে। এরপর বিডিও দের সঙ্গে আমরা কথা বলব। ১৫, ১৬, ১৭ জনকল্যাণ শিবির হচ্ছে, ফর্ম ফিলাপ-এর জন্যেও সাহায্য পাওয়া যাবে সেই শিবিরে। কোথাও কোনও কনফিউশন থাকলে তার সহায়তা পাবেন।’’

অন্নপূর্ণা যোজনার ফর্মে ব্যক্তি বিশেষের তথ্য দেওয়ার পাশাপাশি, পরিবারের সব সদস্য সম্পর্কে তথ্য দিতে হবে৷ ১২ পাতার ফর্মে রয়েছে একাধিক প্রশ্ন৷ সেই প্রশ্নের কোনও কিছু নিয়ে কোনও সংশয় থাকলে তার সাহায্য এই শিবিরগুলিতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷ মা-বোনেদের সহায়তা করতে ব্লক স্তর থেকে পুরসভা স্তরে আয়োজিত হবে এই জনকল্যাণ শিবির৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Annapurna Bhandar Update: চিন্তা নেই! অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে সমস্যা হলেই যাওয়া যাবে..১৫, ১৬, ১৭ রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির

Post Comment

You May Have Missed