Agriculture Success Story: ভিনরাজ্যে না গিয়েও কেল্লাফতে! পুরুলিয়ার রুক্ষ মাটিতে তরমুজ ফলিয়ে ভাগ্যবদল ৩ যুবকের, অনুপ্রাণিত হচ্ছেন অন্যান্যরাও

Agriculture Success Story: ভিনরাজ্যে না গিয়েও কেল্লাফতে! পুরুলিয়ার রুক্ষ মাটিতে তরমুজ ফলিয়ে ভাগ্যবদল ৩ যুবকের, অনুপ্রাণিত হচ্ছেন অন্যান্যরাও

Last Updated:

Purulia Agriculture Success Story: কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি নয়, বরং নিজের গ্রামেই সোনা ফলাচ্ছেন পুরুলিয়ার তিন যুবক। জলের সমস্যা ও বুনো পশুর আতঙ্ক কাটিয়ে ডুমুরডিহা গ্রামে ১০ বিঘা জমিতে তরমুজ চাষে অনন্য নজির গড়লেন প্রকাশ, টিংকু ও বিধান।

+

তরমুজ চাষে নজির পুরুলিয়ার ৩ যুবকের

পাড়া, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রুক্ষ জেলা জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এখানকার বেশিরভাগ জমি এক ফসলি। এবার এই রুক্ষ জেলায় তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিলেন তিন যুবক। রুখা মাটি, জলের অভাব ও বন্য পশুর আক্রমণ- সব প্রতিকূলতাকে জয় করে পুরুলিয়ার পাড়া ব্লকের ডুমুরডিহা গ্রামে গড়ে উঠছে আত্মনির্ভরতার এক অনন্য নজির। গ্রামের তিন যুবক প্রকাশ মাহাতো, টিংকু মাহাতো ও বিধান মাহাতো উদ্যোগ নিয়ে শুরু করেছেন তরমুজ ও শসা চাষ। প্রায় ১০ থেকে ১২ বিঘা জমিতে তাদের এই চাষ এখন এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। কৃষির প্রতি আগ্রহ এবং নতুন কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগের সূচনা।

সামান্য পুঁজি নিয়ে শুরু হলেও জাহাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশিক্ষণ তাদের পথ দেখিয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যেও চাষে ভাল ফলন পাওয়ায় আশাবাদী এই তিন যুবক। তারা শুধু নিজেরা স্বনির্ভর হওয়ার পথেই হাঁটেননি, গ্রামের বেশ কয়েকজন বেকার মহিলাকেও এই চাষের সঙ্গে যুক্ত করেছেন তারা। ফলে এই উদ্যোগ কর্মসংস্থানেরও নতুন দিশা দেখাচ্ছে। স্থানীয় মহিলারাও এই কাজে যুক্ত হয়ে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হচ্ছেন।

যেখানে এলাকার বহু যুবক কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন, সেখানে ডুমুরডিহার এই তিন যুবকের উদ্যোগ আত্মনির্ভরতার নতুন বার্তা দিচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Agriculture Success Story: ভিনরাজ্যে না গিয়েও কেল্লাফতে! পুরুলিয়ার রুক্ষ মাটিতে তরমুজ ফলিয়ে ভাগ্যবদল ৩ যুবকের, অনুপ্রাণিত হচ্ছেন অন্যান্যরাও

Post Comment

You May Have Missed