Abhishek Banerjee PA: আরও বিপাকে ‘পলাতক’ সুমিত! অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে এবার কোন কাণ্ডে দায়ের হল মামলা?

Abhishek Banerjee PA: আরও বিপাকে ‘পলাতক’ সুমিত! অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে এবার কোন কাণ্ডে দায়ের হল মামলা?

Last Updated:

Abhishek Banerjee PA Sumit Roy: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের ইতিমধ্যে জারি হয়েছে লুক আউট নোটিস৷ হন্নে হয়ে তাঁকে খুঁজছে পুলিশ৷ তার মাঝেই সুমিতের বিরুদ্ধে দায়ের করা হল আরও একটি মামলা৷

Abhishek Banerjee PA: আরও বিপাকে ‘পলাতক’ সুমিত! অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে এবার কোন কাণ্ডে দায়ের হল মামলা?
Abhishek Banerjee PA: আরও বিপাকে ‘পলাতক’ সুমিত! অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে এবার কোন কাণ্ডে দায়ের হল মামলা?

পশ্চিম মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ডেবরা থানায়৷ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা এবং সুমিত রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এক ব্যক্তি, ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও পলাতক সুমিতের এখনও কোনও খোঁজ মেলেনি বলেই সূত্রের খবর৷

আগেই শালবনী থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। জমি কেলেঙ্কারি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময়ে সুমিতের নাম উঠে আসে। সেই মামলাতেই সুমিতের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়না৷ লুক আউট নোটিসও জারি রয়েছে অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে৷

প্রসঙ্গত, কিছুদিন আগে সুমিতের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দেয় পুলিশ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার তাঁরা পেয়েছিলেন অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরেই অভিষেকের বাড়িতে শনিবার হানা দেয় শালবনি থানার পুলিশ। যদিও সেখানে সুমিতকে পাওয়া যায়নি। ওই একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও চলে পুলিশি অভিযান। সেখানেও তাঁর হদিস মেলেনি। এরপর সুমিতের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। যদিও এখনও কোনও খোঁজ মেলেনি সুমিতের৷

সুমিতের বিরুদ্ধে কোটি টাকার জমি জালিয়াতির অভিযোগ। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদনও জানানো হয়েছে সুমিত রায়ের তরফে। মেদিনীপুরে মৌজার পর মৌজার জমি চুরি। খাস জমির চরিত্র বদলে দখল প্রায় ৩০০ একর। ভুয়ো নথিতে উদ্বাস্তু কলোনির জমিও দখলের অভিযোগ তাঁর বিরুদ্ধে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee PA: আরও বিপাকে ‘পলাতক’ সুমিত! অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে এবার কোন কাণ্ডে দায়ের হল মামলা?

Post Comment

You May Have Missed