Abhishek Banerjee: মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেককে! শোভনের গাড়িতে রওনা, রয়েছেন মমতা

Abhishek Banerjee: মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেককে! শোভনের গাড়িতে রওনা, রয়েছেন মমতা

Last Updated:

Abhishek Banerjee: বাইপাসের ধারের হাসপাতাল ছেড়ে মিন্টো পার্কের কাছে একটি হাসপাতালে নিয়ে আসা হল আক্রান্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর সঙ্গেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Abhishek Banerjee: মিন্টো পার্কের অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে! শোভনের গাড়িতে রওনা, রয়েছেন মমতা
Abhishek Banerjee: মিন্টো পার্কের অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে! শোভনের গাড়িতে রওনা, রয়েছেন মমতা

কলকাতা: সোনারপুরের আক্রান্ত হওয়ার পর বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিছুপরে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে মিন্টোপার্কের কাছে অন্য একটি বেসরকারি হাসপাতালে আসেন আক্রান্ত তৃণমূল সাংসদ৷ অভিষেককে দেখতে হাসপাতালে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও৷

সূত্রের খবর, নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে আক্রান্ত অভিষেক৷ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম-জুতো৷ সূত্রের খবর, চশমা ভেঙে যাওয়ার সময় আঘাত লেগেছে অভিষেকের৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলেন তৃণমূল নেতা অভিষেক৷ সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছলেন অ্যাপোলো হাসপাতালে অভিষককে দেখতে৷ সঙ্গে এলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, হাসপাতাল ছেড়ে বেরোলেন অভিষেক৷

সূত্রের খবর, প্রথমে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রিটমেন্ট শুরু করা হল। চোখের চিকিৎসা করা হচ্ছে এই মুহর্তে। এছাড়া শরীরেও বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগেছে বলে চিকিৎসকদেরকে তিনি জানান। চোখের ট্রিটমেন্টের পরেই বাকি শারীরিক পরীক্ষা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, অভিষেকের উপর হামলার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, অভিষেকের উপর হামলার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

অবশ্য এই প্রথম নয়, অভিষেকের উপর এর আগেও হামলার নজির রয়েছে৷ ২০১৫ সালের ৫ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চড় মারা হয় তৃণমূল নেতাকে৷। ২৬ মে ২০২৩ সালে ঝাড়গ্রামে কুড়মি বিক্ষোভে পড়েন তিনি। ৪ অক্টোবর ২০২৩ সালে দিল্লিতে চ্যাংদোলা করে বার করা হয় অভিষেক সহ অন্য নেতাদের। ত্রিপুরাতেও তার কনভয় আটকে দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় কনভয় আটকে থাকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee: মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেককে! শোভনের গাড়িতে রওনা, রয়েছেন মমতা

Post Comment

You May Have Missed