Abhishek Banerjee : ‘কিছু কাপড়-জামা চৈত্র সেলে জোরজবরদস্তি ৪০-৫০ পারসেন্টে বিক্রি করা হয়’, অভিষেকের নিশানায় কে ?

Abhishek Banerjee : ‘কিছু কাপড়-জামা চৈত্র সেলে জোরজবরদস্তি ৪০-৫০ পারসেন্টে বিক্রি করা হয়’, অভিষেকের নিশানায় কে ?

বালি : ‘হয় না…কিছু কাপড়-জামা চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে…জোরজবরদস্তি সেগুলো ৪০%, ৫০% ডিসকাউন্টে বিক্রি করা হয়।’ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালির এ.সি. মাঠে বালির তৃণমূল প্রার্থী
কৈলাস মিশ্রর সমর্থনে জনসভা করেন অভিষেক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন সঞ্জয় কুমার সিং। বালির সভামঞ্চ থেকে বিজেপি প্রার্থীকে আক্রমণ করে অভিষেক বলেন, “কৈলাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। অন্যদিকে, বিজেপির এখানে যে প্রার্থী, আমি শুনেছি তিনি হাওড়া মধ্য অর্থাৎ অরূপ রায়ের বিধানসভা কেন্দ্রে ২০২১-এ দাঁড়িয়ে প্রায় ৪৬ হাজার ভোটে হেরেছেন। হাওড়া মধ্য বিধানসভার অন্তর্গত…১৭ নম্বর ওয়ার্ডে থাকেন। আমি খারাপ শব্দ ব্যবহার করব না…মানুষ তাঁর বিচার করবেন। কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছেন হাওড়া মধ্যর মানুষ, তাঁকে পাঠিয়ে দিয়েছে বালিতে লড়ার জন্য। হয় না…কিছু কাপড়-জামা চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে…জোরজবরদস্তি সেগুলো ৪০%, ৫০% ডিসকাউন্টে বিক্রি করা হয়। যদি কোনও প্রার্থী দু’বার হারেন, তাঁকে এমনিতেই মানুষ জেলা থেকে বহিষ্কার করে দেন। সাধারণত, কী হয় ? এক ক্লাসে যদি ছাত্র দু’বার  ফেল করে তাকে টিসি দেওয়া হয়। ট্রান্সফার সার্টিফিকেট। একবার হাওড়া মধ্যতে হেরেছে, আর একবার বালিতে হারবে।”

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Post Comment

You May Have Missed