WB HS Result 2026: মাধ্যমিকে রাজ্যে প্রথম, উচ্চমাধ্যমিকে চতুর্থ! মেধার জোরে ফের কোচবিহারের নাম উজ্জ্বল করল চন্দ্রচূড়

WB HS Result 2026: মাধ্যমিকে রাজ্যে প্রথম, উচ্চমাধ্যমিকে চতুর্থ! মেধার জোরে ফের কোচবিহারের নাম উজ্জ্বল করল চন্দ্রচূড়

Last Updated:

WB HS Result 2026: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের মেধাতালিকাতেও বাজিমাত কোচবিহারের চন্দ্রচূড় সেনের। এবার ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান দখল করেছে সে।

২০২৬ উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ চন্দ্রচূড় সেন
২০২৬ উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ চন্দ্রচূড় সেন

কোচবিহারঃ দু’বছর আগে মাধ্যমিকে প্রথম হয়ে কোচবিহারের নাম উজ্জ্বল করেছিল চন্দ্রচূড় সেন। উচ্চমাধ্যমিকেও সাফল্যের ধারা অব্যাহত রাখল জেলার এই কৃতী ছাত্র। এবার রাজ্যে চতুর্থ হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুলের এই পড়ুয়া।

২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ৭০০-র মধ্যে ৬৯৩ পেয়ে রাজ্যে প্রথম হয়েছিল চন্দ্রচূড়। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। চন্দ্রচূড়ের এই ধারাবাহিক সাফল্যে বর্তমানে সেন পরিবারে খুশির হাওয়া বইছে।

কোচবিহারের এই কৃতী ছাত্র জানায়, মাধ্যমিকে সাফল্য অর্জনের পর একটা প্রত্যাশার চাপ ছিল। সেটা পূরণ করতে পেরে ভাললাগছে। একইসঙ্গে তাঁর এই সাফল্যের পিছনে বাবা শান্তনু সেন ও মা মৌসুমী সেনের প্রচুর অবদান রয়েছে বলে জানিয়েছে সে।

এবারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় কোচবিহারের একমাত্র পরীক্ষার্থী হিসেবে স্থান করে নিয়েছে চন্দ্রচূড়। ছাত্রের এই কৃতিত্বে গর্বিত রামভোলা হাই স্কুল কর্তৃপক্ষ। এদিন উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই চন্দ্রচূড়ের বাড়িতে হাজির হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস ও অন্যান্য শিক্ষকরা। কৃতী ছাত্রকে মিষ্টি দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

চন্দ্রচূড় জানিয়েছে, উচ্চমাধ্যমিকের প্রস্তুতির পাশাপাশি নিট পরীক্ষারও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছিল সে। তবে প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় কিছুটা হতাশ এই কৃতী ছাত্র। তবে আগামীদিনে ফের নিট পরীক্ষা দেবে বলে জানিয়েছে চন্দ্রচূড়। চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিয়োজিত হওয়াই তাঁর লক্ষ্য।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB HS Result 2026: মাধ্যমিকে রাজ্যে প্রথম, উচ্চমাধ্যমিকে চতুর্থ! মেধার জোরে ফের কোচবিহারের নাম উজ্জ্বল করল চন্দ্রচূড়

Post Comment

You May Have Missed