Ritabrata Banerjee: ‘ভয় পেলে করো না…’, হঠাৎ পোস্টে কেন লিখলেন ঋতব্রত? কীসের ইঙ্গিত? তৃণমূল নেতার বার্তায় রাজনৈতিক মহলে শোরগোল
Last Updated:
Ritabrata Banerjee: ‘ভয় পেলে করো না, আর করলে ভয় পেয়ো না’, এক লাইনের বার্তায় এক্স হ্যান্ডেলে রহস্য বাড়ালেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে তাঁর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা
কলকাতা: ‘ভয় পেলে করো না, আর করলে ভয় পেয়ো না।’ মাত্র এক লাইনের বার্তা। কিন্তু সেই বার্তাই ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। শনিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোনও ব্যক্তির নাম নেই, কোনও ঘটনার উল্লেখ নেই। তবুও তাঁর এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। কীসের ইঙ্গিত দিতে চাইলেন ঋতব্রত? কার উদ্দেশে এই বার্তা? রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন।
শনিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে পোস্টটি করেন ঋতব্রত। ইংরেজিতে লেখা তাঁর বার্তার বাংলা অর্থ, ‘যদি ভয় পাও, তাহলে কাজটি কোরো না। আর যদি কাজটি করো, তাহলে ভয় পেয়ো না।’ অর্থাৎ, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরিণতি নিয়ে ভাবনাচিন্তা জরুরি। কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে, ভয় বা সংশয়কে আর প্রশ্রয় দেওয়া উচিত নয়।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই বার্তার তাৎপর্য নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে ঋতব্রতর পোস্টে কোনও নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা ব্যক্তির উল্লেখ নেই। ফলে এই মন্তব্যের পিছনে কোনও বিশেষ প্রেক্ষাপট রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
রাজনীতিতে অনেক সময় একটি ছোট্ট বার্তাও বড় প্রশ্ন তুলে দেয়। ঋতব্রতর এই পোস্টও কি তেমনই কোনও বার্তা? নাকি নিছকই সাহস ও আত্মবিশ্বাসের কথা বলতে চেয়েছেন তিনি? আপাতত উত্তর অধরা। তবে এক লাইনের পোস্টেই কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা।
প্রসঙ্গত, কালীঘাট শিবিরকে পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রত বন্দ্যেপাধ্যায়ের। নির্বাচন কমিশন হলফনামা প্রকাশ করলেই চমকপ্রদ তথ্য পাওয়া যাবে। যত সংখ্যক বিধায়ক অধ্যক্ষের কাছে স্বাক্ষর করেছেন।
তার চেয়ে বেশি সংখ্যক হলফনামা জমা পড়েছে। বিগত কয়েকদিন ধরেই হলফনামার সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করছিল কালীঘাট শিবির। এদিন বিরোধী দলনেতার তথ্য সাংসদদের সংখ্যাও বেড়েছে বিপক্ষ শিবিরের সঙ্গে যোগাযোগে।

Post Comment