সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের

সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের

কলকাতা : দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ ২৯ জুন সোমবার দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তুমুল ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। 

উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি – দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 

আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর 

মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। অন্য়দিকে, উত্তরে দার্জিলিং কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় রয়েছে। তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। 

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। 

বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, শুক্রবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Previous post

TMC Shams Iqbal Arrest: তামান্না ভাটিয়ার বিমান সহযাত্রী, দেশ-বিদেশে লাক্সারি ট্যুর, গ্রেফতার কাউন্সিলর শামস ইকবালের রাজনীতিতে উত্থান কীভাবে? জানুন

Next post

‘কালীঘাট তৃণমূল’-এর বিরুদ্ধে FIR , কুণাল, দোলা, বৈশ্বানরকে নোটিস

Post Comment

You May Have Missed