Rare Operation: মূত্রনালিতে আটকে চুলের পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে বিরল অস্ত্রোপচার, চিকিৎসা বিজ্ঞানে বিরল ঘটনা

Rare Operation: মূত্রনালিতে আটকে চুলের পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে বিরল অস্ত্রোপচার, চিকিৎসা বিজ্ঞানে বিরল ঘটনা

Last Updated:

Rare Operation: মুর্শিদাবাদে চিকিৎসা জগতে বিরল সাফল্য। এক রোগীর মূত্রনালীতে (ইউরেথ্রা) আটকে থাকা দুটি হেয়ার পিন জটিল ও বিরল অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে বের করলেন চিকিৎসকরা।

মুর্শিদাবাদে চিকিৎসা জগতে বিরল সাফল্য
মুর্শিদাবাদে চিকিৎসা জগতে বিরল সাফল্য

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বিরল অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা। সাধারণত অসাবধানতাবশত গলায় বা খাবারের নালিতে কোনও  কিছু আটকে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার ২৩ বছরের এক যুবকের মূত্রনালির ভেতর থেকে উদ্ধার হল আস্ত দুটি চুল বাঁধার কাঁটা বা ‘হেয়ার পিন’। অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করে সাহেব সরকার নামের ওই যুবককে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

মূত্রনালিতে আটকে চুলের পিন, বিরল অস্ত্রোপচারে উদ্ধার দুটো হেয়ার পিন। চিকিৎসা বিজ্ঞানে এমনই বিরল এক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ২৩ বছর বয়সের এক যুবকের মূত্রনালি থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে দুটি চুলের ক্লিপ বা হেয়ার পিন।

আরও পড়ুনঃ বেড়েছে বার্ধক্য, বিধবা ভাতার অঙ্ক, ১৫০০ টাকা অ্যাকাউন্টে পেতে কীভাবে, কোথায় নতুন আবেদন করবেন? জানুন পদ্ধতি

চিকিৎসকদের দাবি, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তীব্র যন্ত্রণা ও প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন, তাঁর মূত্রনালির ভিতরে আটকে রয়েছে দু’টি হেয়ার পিন। পরে অ্যানাস্থেসিয়া দিয়ে অস্ত্রোপচার করে সেগুলি বের করা হয়। অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. অমিত বড়ুয়া জানান, সরাসরি টেনে হেয়ার পিন বের করলে মূত্রনালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। তাই ‘থ্রি ও’ক্লক ইনসিশন’ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে মূত্রনালির মুখের ডান দিকে, ঘড়ির কাঁটার হিসেবে তিনটার অবস্থানে একটি ক্ষুদ্র ছেদ করা হয়। এর ফলে মূত্রনালির মুখ সামান্য প্রসারিত হয় এবং নিরাপদে আটকে থাকা ক্লিপ বের করা সম্ভব হয়। চিকিৎসকদের কথায়, মূত্রনালির বাইরের মুখই সবচেয়ে সরু অংশ হওয়ায় সেখানে কোনও সরু জিনিস সহজেই আটকে যেতে পারে।

আরও পড়ুনঃ কাটোয়ায় মাছ ধরতে গিয়েছিল মাঝিরা, জালে ফেলতেই উঠল ‘ওটা’ কী…! প্রাণভয়ে নৌকা ছেড়ে ছুট, মুহূর্তে ঘিরল পুলিশ

অস্ত্রোপচারে ডা. অমিত বড়ুয়ার সঙ্গে ছিলেন ডা. আশুতোষ কুমার। চিকিৎসকদের দাবি, বর্তমানে যুবক স্থিতিশীল রয়েছেন। কীভাবে চুলের ক্লিপ মূত্রনালির ভিতরে প্রবেশ করল, সে বিষয়ে যুবক স্পষ্ট করে কিছু জানাননি। তবে মনোরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে, কিছু মানসিক সমস্যার ক্ষেত্রে নিজের শরীরের নির্দিষ্ট অংশে বারবার হাত দেওয়া বা বিভিন্ন বস্তু প্রবেশ করানোর প্রবণতা দেখা যেতে পারে। যদিও ওই যুবকের ক্ষেত্রে এমন কোনও মানসিক সমস্যার বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যায়নি। চিকিৎসকদের মতে, প্রয়োজন হলে তাঁর মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া হবে।

Post Comment

You May Have Missed