খাওয়া দাওয়ার পর স্নান করতে নেমেছিলেন, ফেরা হল না… নদীতে তলিয়ে মৃত্যু যুবকের

খাওয়া দাওয়ার পর স্নান করতে নেমেছিলেন, ফেরা হল না… নদীতে তলিয়ে মৃত্যু যুবকের

Last Updated:

স্থানীয়দের দাবি, বর্ষার সময় নদীতে নামার আগে আরও বেশি সতর্কতা প্রয়োজন, না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

নদীতে তলিয়ে মৃত্যু যুবকের
নদীতে তলিয়ে মৃত্যু যুবকের

রকি চৌধূরী, ধূপগুড়ি:  তিন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে এসে ডুডুয়া নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রাজত রায় (২১)। তিনি ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন বন্ধু মিলে ডুডুয়া নদীর ধারে আন্তিরবাড়ি এলাকায় বেড়াতে আসেন। সেখানে খাওয়াদাওয়ার পর নদীতে স্নান করতে নামেন তাঁরা। অভিযোগ, স্নানের সময় হঠাৎ জলের ঘূর্ণিতে পড়ে রাজত রায় তলিয়ে যান। সঙ্গে থাকা দুই বন্ধু তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। পাশাপাশি তল্লাশি চালাতে আসে এনডিআরএফের দল। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে নদীতে তল্লাশি চালানোর পর যুবকের দেহ উদ্ধার করা হয়।

ঘটনার জেরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। দেহ উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। বৃহস্পতিবারই জলঢাকা নদীতেও স্নান করতে নেমে তলিয়ে গিয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। একদিনে নদীতে ডুবে দুই যুবকের মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গত কয়েকদিন ধরে পাহাড় ও ডুয়ার্সে লাগাতার বৃষ্টির জেরে নদীগুলিতে জল বেড়েছে। অনেক নদীতেই প্রবল স্রোত ও ঘূর্ণির সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদীতে নামার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

দু-দিন আগেই চেতলা অগ্রণী ক্লাবের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে ১৬ বছরের কিশোরের মৃত্যু হয়। সূত্রের খবর, কিশোরের বাড়ি বাদামতলা আষাঢ় সংঘ এলাকার নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। বাবার নাম পূর্ণেন্দু চক্রবর্তী।

Previous post

Murshidabad News: স্থির হয়ে কেন দাঁড়িয়ে ছাগল? স্পর্শ করতেই মৃত্যু কিশোরের! মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল সুতি

Next post

‘উনিও দায় এড়াতে পারেন না…’, তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার

Post Comment

You May Have Missed