Kolkata Metro: সকালের পরে বিকেলেও ফের মেট্রোয় ঝাঁপ! ব্যাহত মেট্রো পরিষেবা, প্রবল সমস্যায় যাত্রীরা

Kolkata Metro: সকালের পরে বিকেলেও ফের মেট্রোয় ঝাঁপ! ব্যাহত মেট্রো পরিষেবা, প্রবল সমস্যায় যাত্রীরা

Last Updated:

সকালে কালিঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনার পর বিকেলেও ফের একই ধরনের ঘটনার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা। এবার ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া মেট্রো স্টেশনে।

কলকাতা মেট্রোয় ফের ঝাঁপ
কলকাতা মেট্রোয় ফের ঝাঁপ

কলকাতা: সকালে কালীঘাটের পরে, বিকেলে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা যাত্রীর। এবার ঘটনা বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঘটনা। এই জেরে ব্যাহত হয়েছে দমদম-কবি নজরুল রুটের একাংশের মেট্রো চলাচল। বর্তমানে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম অবধি মেট্রো চলছে।

প্রসঙ্গত, কালীঘাট মেট্রো স্টেশনে শনিবার সকাল সকালই বিপত্তি ! এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এর ফলে বিঘ্ন ঘটে মেট্রো পরিষেবায় ৷ ঘটনার পর বেশ কিছুটা সময় শুধুমাত্র ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সচল ছিল। মাঝে রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। মেট্রো সূত্রে খবর, এদিন সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে।

মেট্রোয় মরণঝাঁপের ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে ৷ সোমবার সাতসকালেই ফের মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। এদিন কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। এর ফলে সকাল সকাল ভালমতোই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ ফের পরিষেবা ঠিকঠাকভাবে চালু হয়।

ঘটনার পর সব স্টেশনেই ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেন, কালীঘাট স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার কারণে সকালের পরিষেবা ব্যাহত হয়েছে। কলকাতা মেট্রোর অ্যাপেও এই তথ্য জানানো হয়। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ছিলেন কর্তৃপক্ষ। সেই মতো অল্প সময়ের মধ্যেই ফের সম্পূর্ণ রুটে মেট্রো চালানো সম্ভব হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro: সকালের পরে বিকেলেও ফের মেট্রোয় ঝাঁপ! ব্যাহত মেট্রো পরিষেবা, প্রবল সমস্যায় যাত্রীরা

Previous post

তামান্না খুনের তদন্তে রকেট গতি! মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া পদক্ষেপে পুলিশের জালে প্রায় সব অভিযুক্তই!

Next post

‘শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি’ – ধৃত আরেক প্রাক্তন কাউন্সিলর

Post Comment

You May Have Missed