East Medinipur News: আরও দ্রুত হবে হলদিয়া, তমলুকের উন্নয়ন! কাজের গতি বাড়াতে এবার কী ব্যবস্থা?
Last Updated:
মেদিনীপুর জেলা, বিশেষ করে হলদিয়া ও তমলুক মহাকুমা এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে বাড়তি ভূমিকা নিতে চলেছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। একসময় জেলার উন্নয়নে অন্যতম চালিকাশক্তি ছিল এই হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ।
হলদিয়া, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলা, বিশেষ করে হলদিয়া ও তমলুক মহাকুমা এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে বাড়তি ভূমিকা নিতে চলেছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। একসময় জেলার উন্নয়নে অন্যতম চালিকাশক্তি ছিল এই হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। শেষ পাঁচ, ছয় বছর হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কিছুটা থমকে যায়।
জানিয়ে জেলার সাধারণ মানুষের অভিযোগ ছিল। দুই মহকুমার উন্নয়নযজ্ঞে বাড়তি গতি আনাই মূল লক্ষ্য এই সংস্থার। রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে আধুনিক পথবাতি (স্ট্রিট লাইট) বসানোজনস্বার্থের প্রতিটি বিষয়েই এবার বিশেষ নজর দেবে এইচডিএ।
হলদিয়া উন্নয়ন পর্ষদের এক উচ্চপর্যায়ের বোর্ড মিটিংয়ে এই বার্তা স্পষ্ট করা হয়েছে। আর এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিলেন সংস্থার নতুন চেয়ারম্যান তথা পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করার পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বোর্ড মিটিং।
দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, জেলার উন্নয়নমূলক কাজকর্মে কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) বিবেক দত্তাতেও ভস্মে-সহ অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিকরা।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ। গ্রামীণ ও শহর এলাকার রাস্তাঘাটের হাল ফেরানো হবে। পণ্য পরিবহণ এবং সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তার খোলনলচে বদলে ফেলার ওপর জোর দেওয়া হচ্ছে। পথবাতির আলোয় সেজে উঠবে রাস্তা। রাস্তাঘাটের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং রাতের অন্ধকারে দুর্ঘটনা এড়াতে জেলাজুড়ে আধুনিক ও পরিবেশবান্ধব স্ট্রিট লাইট লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উন্নয়ন পর্ষদ এই তিন শক্তির মেলবন্ধনে যাতে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হয়, তার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। জেলাশাসক এবার থেকে এইচডিএ-র চেয়ারম্যান পদের দায়িত্ব সামলাবেন। ফলে প্রশাসনিক কাজের সুবিধের পাশাপাশি বিভিন্ন দফতরের কাজের মধ্যে সমন্বয়সাধন অনেক সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এ বিষয়ে জেলাশাসক জানান, ” এইচডিএ-র তত্ত্বাবধানে থাকা এলাকায় রাস্তাঘাট পথবাতি পানীয় জলসহ বিভিন্ন পরিকাঠামো মূলক কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি এইচডিএ-র এলাকার মধ্যে থাকা পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নজর দেওয়া হবে” হলদিয়া মূলত রাজ্যের অন্যতম প্রধান শিল্পাঞ্চল।
এই অঞ্চলের শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাধারণ নাগরিক জীবনযাত্রার মানোন্নয়ন করাই এখন এইচডিএ-র পাখির চোখ। নতুন চেয়ারম্যানের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলা এক নতুন ভোরের অপেক্ষায়, যেখানে পরিকাঠামোগত উন্নয়ন পৌঁছাবে একদম প্রান্তিক স্তরে।
Tamluk,Purba Medinipur,West Bengal
Jun 26, 2026 10:35 PM IST



Post Comment