EPFO: পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় আপডেট ! ৩ দিনের জন্য বন্ধ থাকবে এই পরিষেবাগুলি
তিন দিন নতুন ক্লেম জমা দেওয়া যাবে নাEPFO-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জুন ২০২৬ রাত ১২টা থেকে ২৮ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পোর্টালের বেশ কয়েকটি পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ে সদস্যরা নতুন PF ক্লেম, অ্যাডভান্স ক্লেম বা অন্য কোনও অনলাইন ক্লেম জমা দিতে পারবেন না। পাশাপাশি ক্লেম প্রসেসিং সংক্রান্ত পরিষেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে।এই সাময়িক পরিষেবা বন্ধের কারণ হল ডেটাবেস কনসোলিডেশন এবং ক্লেম প্রসেসিং সিস্টেমের আপগ্রেডেশন। EPFO-র লক্ষ্য, এই প্রযুক্তিগত পরিবর্তনের পর পরিষেবার গতি ও মান আরও উন্নত করা। সংস্থার দাবি, ২৯ জুন থেকে সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।
Post Comment