Murshidabad News: স্থির হয়ে কেন দাঁড়িয়ে ছাগল? স্পর্শ করতেই মৃত্যু কিশোরের! মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল সুতি

Murshidabad News: স্থির হয়ে কেন দাঁড়িয়ে ছাগল? স্পর্শ করতেই মৃত্যু কিশোরের! মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল সুতি

Last Updated:

মানবিকতার পরিচয় দিতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল মুর্শিদাবাদের সুতির ডিহি গ্রামের বাসিন্দা ১৬ বছরের সিমরান শেখের৷

ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের৷ (এআই ছবি)
ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের৷ (এআই ছবি)

কেদার প্রামাণিক, সুতি: বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্থির হয়ে দাঁড়িয়েছিল একটি ছাগল৷ বুঝতে না পেরে সেই ছাগলকে ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোরের৷ বৃহস্পতিবার এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবদের সুতি৷ মৃত কিশোরের নাম সিমরান শেখ৷

ছাগলকে বাঁচাতে গিয়ে ১৬ বছরের সিমরানের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে সুতিতে৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণরক্ষা হয়নি ওই কিশোরের৷

স্থানীয় সূত্রে খবর, সুতির ডিহি গ্রামের বাসিন্দা ছিল সিমরান শেখ৷ রাজমিস্ত্রির কাজ খুঁজতে সুতির বালিয়াঘাটি এলাকায় গিয়েছিল সিমরান৷ সেখানেই একটি ছাগলকে রাস্তার উপরে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওই কিশোরের৷ ছাগলটির এরকম অস্বাভাবিক আচরণ দেখে এগিয়ে যায় সিমরান৷ ছাগলটির কোনও সমস্যা হচ্ছে কি না তা বুঝতেই সেটিকে ধরে সরানোর চেষ্টা করে ওই কিশোর৷ কিন্তু সিমরান খেয়াল করেনি বিদ্যুতের একটি তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়েছে ওই ছাগলটি৷ ছাগলটিকে ছোঁয়া মাত্র সিমরানও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে৷

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ কিশোরের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কাজের সন্ধানে গিয়ে ১৬ বছরের সিমরানের এমন পরিণতি তার পরিবার ও আত্মীয়স্বজন তো বটেই, গ্রামের অন্যান্য বাসিন্দারাও মেনে নিতে পারছেন না৷ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷

স্থানীয়রা জানাচ্ছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই ওই বিদ্যুতের তারটি ছিঁড়ে বিপজ্জনক ভাবে মাটিতে পড়েছিল৷ সেই তারে জড়িয়ে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় ছাগলটি৷ বিদ্যুতের তার যে ছাগলটির শরীরে জড়িয়ে রয়েছে, তা বুঝতে না পেরেই বিপদে পড়ে সিমরান৷

Previous post

Taratala Incident Arrest: তারাতলা কাণ্ডে গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ পুর আধিকারিক কালীচরণ, এর পর কে? শুভেন্দুর হুঁশিয়ারির পরই পদক্ষেপ

Next post

‘উনিও দায় এড়াতে পারেন না…’, তারাতলা কাণ্ডে এবার ফিরহাদকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার

Post Comment

You May Have Missed