রাধা, শ্রী চরণীদের আঁটােসাটো বোলিং, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বোর্ডে তুলল ১৩৬/৮

রাধা, শ্রী চরণীদের আঁটােসাটো বোলিং, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বোর্ডে তুলল ১৩৬/৮

ম্যাঞ্চেস্টার: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2026) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নেমেছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৬ রান তুলতে পারল বাংলাদেশের মেয়েরা। ভারতের হয়ে রাধা যাদব ৩ উইকেট নিলেন। শ্রী চরণী ২ উইকেট নিলেন। মূলত ভারতীয় বোলারদের আঁটোসাটো বোলিংয়ের সুবাদে বাংলাদেশ দেড়শোর গণ্ডিও পেরতে পারেনি।

 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা। বাংলাদেশের ব্য়াটিং লাইন আপে একমাত্র ক্যাপ্টেন নিগার ও ওপেনার ফারদৌশই ত্রিশ রানের গণ্ডি পেরতে পেরেছিলেন। নিগার ৩২ রান করেন। ওপেনার ফারদৌশ ৩৩ রানের ইনিংস খেলেন। সোহানা মোস্তারি ২২ রানের ইনিংস খেলেন। এদিন ভারতীয় বোলারদের মধ্য়ে সবচেয়ে বেশি উইকেট নেন রাধা যাদব। তিনি ৩ উইকেট নেন। দুটো উইকেট নেন শ্রী চরণী। রেণুকা সিংহ ঠাকুর ও নন্দিনী শর্মা ১টি করে উইকেট নেন।

অনূর্ধ্ব ১৯ শ্রীলঙ্কা দলে কিংবদন্তির মেয়ে
লিমানসা তিলকরত্নে। তাঁর আরও একটা পরিচয়ও রয়েছে। তিনি হলেন শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার তিলকরত্নে দিলশনের মেয়ে। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এদেশে এসেছেন। অনূর্ধ্ব ১৯ শ্রীলঙ্কা দলে রয়েছেন লিমানসা। সিরিজে খেলার ফাঁকেই লিমানসা জানিয়ে দিয়েছেন যে তাঁর বাবাই তাঁকে খেলায় আসার জন্য অনুপ্রাণিত করেছেন। এম চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে হারের পর লিমানসা জানিয়েছেন, ‘সত্যি বলতে, আমি তাঁর মেয়ে হতে পেরে খুবই গর্বিত। আমি ক্রিকেট খেলতে শুরু করেছিলাম তাঁর কারণে নয়, তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে। তাঁকে বাবা হিসেবে পাওয়া আমার সৌভাগ্য। তাঁর নাম বহন করতে পেরে আমি গর্বিত।’ উল্লেখ্য, ১৭ বছর বয়সী লিমানসা, যিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় থাকেন। তাঁর ক্রিকেটযাত্রা শুরু করেছিলেন বাবার সরাসরি নজরদারির বাইরে। লিমানসা বলছেন, ‘আমি যখন প্রথম খেলা শুরু করি, তখন বাবা আশপাশে ছিলেন না। আমি মজা করার জন্য খেলতাম। বিষয়টিকে খুব সিরিয়াসভাবে ভাবিনি। আমার মা-ই আমাকে উৎসাহ দিতেন। তিনি আমার খেলার ভিডিও বাবাকে পাঠাতেন, আর বাবা মনে করেছিলেন আমার মধ্যে কিছু সম্ভাবনা আছে।



Post Comment

You May Have Missed