West Bardhaman News: ডাবের দাম সেঞ্চুরির দোরগড়ায়, আকাশছোঁয়া চাহিদা টক দইয়ের! গরমের বাজারে শরীর ঠান্ডা করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান

West Bardhaman News: ডাবের দাম সেঞ্চুরির দোরগড়ায়, আকাশছোঁয়া চাহিদা টক দইয়ের! গরমের বাজারে শরীর ঠান্ডা করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান

Last Updated:

West Bardhaman News: তীব্র গরমে শরীরকে সতেজ রাখতে মানুষ এখন প্রাকৃতিক পানীয়ের ওপর বেশি ভরসা করছেন। ডাবের চাহিদা বাড়লেও তার বাড়তি দাম সাধারণ মানুষের পকেটে চাপ ফেলছে। ফলে অনেকেই তুলনামূলক সস্তা বিকল্প হিসেবে আখের রস ও টক দই বেছে নিচ্ছেন। গরম থেকে স্বস্তি পেতে এই খাবার ও পানীয়ের চাহিদা প্রতিদিনই বাড়ছে। চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা ।

গরমে গলা ভেজানোর জন্য ডাব কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের
গরমে গলা ভেজানোর জন্য ডাব কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের

আসানসোল, পশ্চিম বর্ধমান: জ্যৈষ্ঠের চড়চড় করে বাড়তে থাকা পারদ আর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের জেরে তৈরি হওয়া গুমোট পরিস্থিতিতে নাজেহাল দশা শহরবাসীর। সকাল আটটা বাজতে না বাজতেই সূর্যদেব যেভাবে চোখরাঙানি শুরু করছেন, তাতে দুপুরের দিকে রাস্তায় পা রাখা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে। কিন্তু তাতে গরম কমার বদলে ভ্যাপসা ভাব যেন আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

প্রকৃতির এই খামখেয়ালি মেজাজের কারণে নরম পানীয় বা আইসক্রিমের চেয়েও মানুষ এখন অনেক বেশি ঝুঁকে পড়েছেন প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায়ের দিকে। যা ক্ষণিকের জন্য হলেও শরীরকে সতেজ রাখতে সাহায্য করছে। তীব্র এই দহনজ্বালা ও ডিহাইড্রেশনের হাত থেকে রেহাই পেতে পথচলতি আমজনতার প্রথম পছন্দ এখন ডাব। কড়া রোদ মাথায় নিয়ে অফিসযাত্রী, টোটো চালক থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা ভিড় জমাচ্ছেন ডাবের ঠেলাগাড়িগুলির সামনে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ডাবের এই আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের একাংশ এখন বাধ্য হয়েই তুলনামূলক সস্তা বিকল্পের দিকে পা বাড়াচ্ছেন। মাত্র ১০ থেকে ২০ টাকায় মিলতে থাকা এক গ্লাস টাটকা আখের রস বা টক দই পথচারীদের ভরসা হয়ে উঠেছে। শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পেটের স্বাস্থ্য ঠিক রাখতে পাড়ার মিষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন নামী ব্র্যান্ডের প্যাকেটজাত টক দইয়ের চাহিদাও এখন আকাশছোঁয়া। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বেলা বারোটা বাজতে না বাজতেই দোকানগুলির ফ্রিজ ফাঁকা হয়ে যাচ্ছে। চাহিদা মেটাতে গিয়ে বিক্রেতারা হিমশিম খাচ্ছেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: ডাবের দাম সেঞ্চুরির দোরগড়ায়, আকাশছোঁয়া চাহিদা টক দইয়ের! গরমের বাজারে শরীর ঠান্ডা করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান

Previous post

North Dinajpur News: পড়ে পড়ে কাতরাচ্ছিলেন আহত ব্যক্তি, রাস্তায় ২০ মিনিট ধরে ‘ট্রিটমেন্ট’ দিলেন জওয়ান! উর্দিধারীর মানবিকতায় মুগ্ধ সবাই

Next post

Profitable Farming: রান্নাঘরের ‘এই’ মশলা ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, পকেট চাঙ্গা থাকবে বারো মাস! সঠিক নিয়ম জানলে ফিরে তাকাতে হবে না

Post Comment

You May Have Missed