North Dinajpur News: পড়ে পড়ে কাতরাচ্ছিলেন আহত ব্যক্তি, রাস্তায় ২০ মিনিট ধরে ‘ট্রিটমেন্ট’ দিলেন জওয়ান! উর্দিধারীর মানবিকতায় মুগ্ধ সবাই

North Dinajpur News: পড়ে পড়ে কাতরাচ্ছিলেন আহত ব্যক্তি, রাস্তায় ২০ মিনিট ধরে ‘ট্রিটমেন্ট’ দিলেন জওয়ান! উর্দিধারীর মানবিকতায় মুগ্ধ সবাই

Last Updated:

North Dinajpur News: দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এসএসবির সহকারী কমান্ডেন্ট বিনয় কুমার মিশ্রা। একজন সাধারণ মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি নিজেই রাস্তার পাশে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জওয়ানের মানবিকতা দেখে মুগ্ধ নেটপাড়া।

দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এসএসবি জওয়ান
দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এসএসবি জওয়ান

কিষাণগঞ্জ, উত্তর দিনাজপুর: রাস্তার কাতরাচ্ছেন এক রক্তাক্ত ব্যক্তি। পাশ দিয়ে চলে যাচ্ছিল একের পর এক গাড়ি। কেউ কেউ ফিরে তাকিয়েছেন বটে, তবে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকা সেই ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে এলেন এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

এসএসবির ১২ নম্বর ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট বিনয় কুমার মিশ্রা। কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কের এলআরপি চকের কাছে এক মানবিকতার নজির গড়েছেন তিনি। জানা গিয়েছে, গত রবিবার দুপুরে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে নেপাল সীমান্তের দিকে যাচ্ছিলেন বিনয় কুমার মিশ্রা। এলআরপি চকের কাছে একটি কালভার্টের ওপর এক বাইক চালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।

স্থানীয়দের উদাসীনতা দেখে এক মুহূর্তও সময় নষ্ট করেননি ওই আধিকারিক। দ্রুত নিজের বাইক থামিয়ে নেমে পড়েন রাস্তায়। নিজের বাইকে থাকা ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ ও প্রয়োজনীয় ওষুধপত্র বের করে প্রায় ২০ মিনিট ধরে রাস্তার ওপরেই ওই আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করেন তিনি। দুর্ঘটনায় ওই ব্যক্তির দুই হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছেন ওই জওয়ান।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে, খবর পেয়ে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। বিনয় বাবু নিজের সহকর্মীর সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বাহাদুরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য পরিবারের হেফাজতে তুলে দিয়েই নিজের সীমান্তের গন্তব্যে রওনা দেন ওই জওয়ান। জওয়ানের মানবিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ দেখে প্রশংসায় মুখর হয়েছে নেটপাড়া।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

North Dinajpur News: পড়ে পড়ে কাতরাচ্ছিলেন আহত ব্যক্তি, রাস্তায় ২০ মিনিট ধরে ‘ট্রিটমেন্ট’ দিলেন জওয়ান! উর্দিধারীর মানবিকতায় মুগ্ধ সবাই

Post Comment

You May Have Missed