Profitable Farming: রান্নাঘরের ‘এই’ মশলা ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, পকেট চাঙ্গা থাকবে বারো মাস! সঠিক নিয়ম জানলে ফিরে তাকাতে হবে না
Last Updated:
Profitable Farming: রান্নাঘরের পরিচিত মশলা জিরে কৃষকদের জন্য লাভজনক ফসল হিসেবেও উঠে আসতে পারে। সারা বছর বাজারে এর চাহিদা থাকায় সঠিক পরিকল্পনায় চাষ করলে ভাল আয় সম্ভব। কম বিনিয়োগে শুরু করা যায়। কৃষি বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিচর্যা করলে জিরে চাষ অতিরিক্ত আয়ের একটি নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠতে পারে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: রান্নাঘরের এক চিমটে জিরে কেবল তরকারির স্বাদ বাড়ায় না, সঠিক পদ্ধতিতে এর চাষ করতে পারলে তা আপনার আর্থিক ভাগ্যও পুরোপুরি বদলে দিতে পারে। সারাবছর রান্নাঘরে এই মশলার চাহিদা থাকে। ফলে বাজারে দাম পাওয়া যায় ভাল। আবার জিরেতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ।
যে কারণে বাজারে বারো মাসই এর চাহিদা থাকে। নামমাত্র পুঁজিতে জিরে চাষ একবার শুরু করলে আর কখনো ফিরে তাকাতে হবে না। তবে মনে রাখতে হবে জিরে চাষের জন্য জলবায়ু এবং মাটির সঠিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত শুষ্ক বেলে দোআঁশ মাটিতে জিরের ফলন সবচেয়ে ভাল হয়।
কম খাটুনি আর নিশ্চিত মুনাফার কারণে বর্তমানে কৃষকদের কাছে এই চাষ লাভজনক বিকল্প হয়ে উঠেছে। সঠিক সময়ে বীজ বপন আর উপযুক্ত পরিচর্যা করতে পারলে এক একর জমি থেকেই মাস গেলে ঘরে তোলা যায় মোটা অঙ্কের নিট লাভ। আধুনিক পদ্ধতিতে জিরে চাষ করে প্রতিযোগিতার বাজারে অনেক কৃষক মোটা টাকা লাভ করছেন।
Durgapur,Barddhaman,West Bengal
Profitable Farming: রান্নাঘরের ‘এই’ মশলা ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, পকেট চাঙ্গা থাকবে বারো মাস! সঠিক নিয়ম জানলে ফিরে তাকাতে হবে না

Post Comment