Atin Ghosh Case: অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধেও এবার পুলিশে অভিযোগ! বিধাননগর উত্তর থানায় ফরওয়ার্ড হল মামলা
Last Updated:
অতীন ঘোষ বলেছিলেন, ‘‘কাশীপুর-বেলগাছিয়ার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। তিনি তৃণমূল স্তর থেকে উঠে আসেননি। ন্যাচারালি ২ জনের মধ্যে তো একটা পার্থক্য আছেই। আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূল স্তরের মানুষের পালস জানা যায় না। তৃণমূল স্তরের মানুষের পালস হচ্ছে সেই নেতৃত্ব তৃণমূল স্তর থেকে উঠে আসবে যারা মানুষের সাথে মিশে মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করবে। ’’
কলকাতা: এবার কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি নেওয়ার অতীন ঘোষের বিরুদ্ধে জমি প্রতারণার একটি মামলা হল৷ জানা গিয়েছে, প্রগতি ময়দান থানা এলাকায় সেই জমিটি রয়েছে। পরবর্তী সময়ে এক ব্যক্তি তিনি প্রগতি ময়দান থানায় অভিযোগ করেন৷ সেই ঘটনায় বিধাননগর উত্তর থানায় ফরওয়ার্ড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
জানা গিয়েছে, শুধু অতীন ঘোষের নামেই নয়, এমনকি, অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ তার নামেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী হোটেল ‘দি শোভরাণীর’ মালিক।
অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়িসহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। যদিও অতীন ঘোষ ৫০ লক্ষ টাকা দিয়েছিল সেটা তাকেই আবার রিটার্ন করে দিয়েছিল বলে জানান তিনি।
অভিযোগকারীনি ব্যবসায়ীর অভিযোগ, ২০১৭ সালে জোর করে বাড়ি দখল করে নিয়েছিল অতীন ঘোষ এবং তাঁর মেয়ে। ২৫ লক্ষ টাকা করে দুটি চেক দিয়েছিল। বাড়ির দাম ৪ কোটি টাকা কিন্তু প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে হুমকি রেখে সেই বাড়ি জোর করে দখল করে নেয়।
তবে, সেখানেই শেষ হয়নি ঘটনা৷ তারপরে আবারও ৫০ লক্ষ টাকা তাঁকে জোর করে পাঠান অতীনরা৷ এরপরে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। সেই সময় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল বলে অভিযোগ।
ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পরে অন্য অনেক তৃণমূল নেতার মতোই মমতা-অভিষেকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অতীন ঘোষ৷ কাশীপুর-বেলগাছিয়ার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ বলেছিলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। তিনি তৃণমূল স্তর থেকে উঠে আসেননি।’’
কলকাতার কাশীপুর-বেলগাছিয়া আসন থেকে এবার বিজেপির রীতেশ তিওয়ারির কাছে ১ হাজার ৬৫১ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ। অতীন ঘোষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতাদের অন্যতম। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক শুধু নন, তিনি কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রো। তাঁর কাধেই ছিল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদের দায়িত্ব। অতীতে একাধিক জেলায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অতীন ঘোষ। এই বিশাল হারের কারণ নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল অতীন ঘোষের গলায়।




Post Comment