Bankura Doctor: ১০ বছর নিখরচায় চিকিৎসা, উল্টে দেন টোটো ভাড়া! ‘দেবদূত’ সেই ডাক্তারবাবু লিখছেন জাপানি হাইকু, গর্বে বুক ভরছে বাঁকুড়ার

Bankura Doctor: ১০ বছর নিখরচায় চিকিৎসা, উল্টে দেন টোটো ভাড়া! ‘দেবদূত’ সেই ডাক্তারবাবু লিখছেন জাপানি হাইকু, গর্বে বুক ভরছে বাঁকুড়ার

Last Updated:

Bankura Doctor: পেশায় তিনি একজন চিকিৎসক হলেও তাঁর অন্তরে রয়েছে এক খাঁটি সাহিত্যিকের মন। বাঁকুড়ার বুকে দাঁড়িয়ে নিভৃতে জাপানি হাইকুর মতো ব্যতিক্রমী কবিতা লিখে যেমন তাক লাগিয়ে দিচ্ছেন, তেমনই প্রতিদিন সকালের প্রথম ২০ জন রোগীকে নিখরচায় দেখে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর পরিমল পাল। পেশা ও নেশার এই রসায়ন আজ গোটা জেলার গর্ব।

+

ডক্টর পরিমল পালের লেখা জাপানি হাইকু

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: পেশায় একজন ডাক্তার কিন্তু, ভিতর থেকে একজন সাহিত্যিক। ডাক্তারির পাশাপাশি লিখছেন জাপানিজ হাইকু। জাপানিজ হাইকু হল সর্বোচ্চ তিন লাইনের একটি ছোট কবিতা। পাঁচটা থেকে সাতটা শব্দ বা সিলেবেল। তার মধ্যে ফুটে উঠবে একটা ছোট্ট গল্প। বাঁকুড়ার চিকিৎসক পরিমল পাল নিজের বাড়িতে চিকিৎসার পাশাপাশি লেখেন এই কবিতাগুলি। তার কবিতার বিভিন্ন মানে, কখনও প্রেম, কখন আত্মচিন্তন আবার কখনও ভাবাবেগ। পরিমল পাল জানান, ‘একটি হাইকু কবিতার বিভিন্ন মানে থাকতে পারে।’

ডাক্তারবাবু জানিয়েছেন, তিনি প্রায় ২০০০ এর বেশি হাইকু লিখেছেন। একটি বইও ২০২৩ সালে প্রকাশিত হয়। কবিতা লেখার পাশাপাশি পত্র পত্রিকায় লিখে থাকেন ডক্টর পরিমল পাল। এর পাশাপাশি একজন ভাল মানবদরদি ডাক্তার হিসেবে পরিচিতি রয়েছে পরিমল বাবুর। সকালের ২০টা পেশেন্ট এক প্রকার কোনও রকম মূল্য ছাড়াই দেখে থাকেন তিনি। এছাড়াও ওষুধ দেওয়া, রিপোর্ট চেক করা সবই করেন। চিকিৎসা করাতে আসা মিনা বাগারিয়া জানান, “প্রায় ১০ বছরের উপর সময় ধরে ডাক্তারবাবুর কাছে আসছি। কোনও দিন এক টাকাও নেননি। উল্টে টোটো ভাড়া দিয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর, উপার্জনের রাস্তা কিছুই নেই। ডাক্তারবাবুর ব্যবহার খুব ভাল।”

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Bankura Doctor: ১০ বছর নিখরচায় চিকিৎসা, উল্টে দেন টোটো ভাড়া! ‘দেবদূত’ সেই ডাক্তারবাবু লিখছেন জাপানি হাইকু, গর্বে বুক ভরছে বাঁকুড়ার

Previous post

Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব

Next post

জেলাশাসক এবং এসপি দৌড়াচ্ছেন রাস্তায়, যোগ দিবস উপলক্ষ্যে সচেতনতার বার্তা বাঁকুড়া প্রশাসনের

Post Comment

You May Have Missed