Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব

Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাটার্ড বিমানে দিল্লি যাত্রায় কত খরচ হয়েছে? বিতর্কের মাঝেই এল হিসাব৷ বিপুল অঙ্কের টাকার খরচ নিয়ে সরব নেতারা৷

Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব
Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাটার্ড বিমানে দিল্লি যাত্রাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে৷ তৃণমূলে ডামাডোল, বিদ্রোহের মাঝেও অভিষেকের আতিশয্যপূর্ণ যাত্রা নিয়ে সরব একাধিক নেতা৷ ইতিমধ্যেই অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের প্রাক্তন হিসেবরক্ষক অরূপ বিশ্বাস৷ তার মাঝেও বিপুল খরচ করে যাত্রা করেছেন তৃণমূল সাংসদ৷ তাঁর যাতায়াতের খরচ নিয়ে উঠেছে প্রশ্ন৷

সূত্রের খবর, প্রায় ৯০ কোটি টাকা খরচ হয়েছে শেষ দুই বছরে এমনটাই সূত্রে খবর। ২০২২-২০২৫ অবধি এই বিপুল খরচ হয়েছে। এর মধ্যে ত্রিপুরা, মেঘালয়, গোয়া খরচ রয়েছে। পাশাপাশি রাজ্যে হেলিকপ্টারেও খরচ হয়েছে প্রচুর টাকা। নির্বাচন কমিশনের মাধ্যমে সেই অডিট রিপোর্ট আনা হবে বলেই জানা গিয়েছে৷

চার্টার্ড বিমান ব্যবহার করে অভিষেকের দিল্লি যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা এবং বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের চার্টার্ড বিমানে দিল্লি যাওয়াকে তিনিও যে সমর্থন করেন না, তা স্পষ্ট করে দিয়েছেন মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও৷

অভিষেককে কটাক্ষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, ‘উনি তো সাধারণ ফ্লাইট চাপেন না। উনি কবে সাধারণ ফ্লাইট চেপেছেন? চার্টার্ড বিমানে দিল্লি যাতায়াতের খরচ দেড় কোটি টাকার বেশি। হাসিমারা থেকে মাঝেরডাবরি সড়কপথে ১০ মিনিটে যাওয়া যায় উনি সে্খানেও চপারে গিয়েছেন। এই সব বিপুল খরচ তো ওনার নিজের পকেট থেকে নয়। উনি দলের টাকা থেকে নেন। ওনার বাহন হল চার্টাড ফ্লাইট। বিজনেস ক্লাসে না গিয়ে উনি যান চার্টাড ফ্লাইটে।’

ঋতব্রত আরও বলেন, ‘উলুবেড়িয়াতে আমি বাইকে ঘুরি। আমাকে বাইকে চাপতে বারণ করেছে পুলিশ। বাইক আমাকে এড়িয়ে যেতে বলেছে। ‘উলুবেড়িয়ার সরকারের’ ঠ্যাঙাড়ে বাহিনী নিয়ে ভয় আছে আমার।’

চার্টার্ড বিমানে অভিষেকের দিল্লি যাওয়ার সিদ্ধান্তকে তিনিও যে সমর্থন করেন না তা স্পষ্ট করে দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও৷ কুণালের অবশ্য দাবি, ‘অভিষেক চার্টার্ড বিমানেই দিল্লি গিয়েছেন কি না তিনি জানেন না৷ তৃণমূল বিধায়ক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমানে গিয়েছেন নাকি সাধারণ বিমানে গিয়েছেন সেটা আমি বলতে পারব না। যদি চার্টার্ড বিমানে গিয়ে থাকেন এবং তার খরচ দল বহন করে তাহলে সেটাকে সমর্থন করছি না। তবে তিনি অন্য কারও চার্টার্ড বিমানের সফরসঙ্গী হয়ে থাকেন তাহলে তো বলার কিছু নেই।’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব

Post Comment

You May Have Missed