Cooch Behar News: এমজেএন মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ! তদন্তের জন্য গঠিত ৪ সদস্যের কমিটি

Cooch Behar News: এমজেএন মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ! তদন্তের জন্য গঠিত ৪ সদস্যের কমিটি

Last Updated:

Cooch Behar News: মৃতের ছেলে বলেন, সিসিইউতে ভর্তির জন্য রেফার করা হলেও এমজেএন মেডিক্যালে তাঁর বাবাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা করা হচ্ছিল। শুক্রবার দুপুরে একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়।

এমজেএন মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ
এমজেএন মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

কোচবিহারঃ চিকিৎসার গাফিলতি রোগী মৃত্যুর অভিযোগ। এবার কাঠগড়ায় কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্তকারী কমিটি গঠন করলেন এমজেএন মেডিক্যালের এমএসভিপি সৌরদীপ রায়।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার নৃপেন্দ্রচন্দ্র কুণ্ডু নামে এক রোগীকে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আলিপুরদুয়ার নিবাসী এই ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাঁকে এখানে নিয়ে আসা হয়। চিকিৎসার গাফিলতিতে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ তুলেছে পরিবার।

এই বিষয়ে মৃতের ছেলে জানান, তাঁর বাবাকে প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সিসিইউতে ভর্তির জন্য সেখান থেকে মেডিক্যালে রেফার করা হয়। এরপর তাঁকে এমজেএন মেডিক্যালে নিয়ে আসা হয়।

নৃপেন্দ্রচন্দ্রবাবুর ছেলে আরও বলেন, সিসিইউতে ভর্তির জন্য রেফার করা হলেও এমজেএন মেডিক্যালে তাঁর বাবাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা করা হচ্ছিল। শুক্রবার দুপুরে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়। চিকিৎসার গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে কুণ্ডু পরিবার।

এই বিষয়ে এমজেএন মেডিক্যালের এমএসভিপি সৌরদীপ রায় জানান, “সিসিইউতে বেড ফাঁকা ছিল না, প্রাথমিক তদন্তে এমনটাই দেখা গিয়েছে। এছাড়া রোগীকে যে সিসিইউতে রাখতে হবে, সেই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তরফে কোনও আগাম খবর দেওয়া হয়নি। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানতে ৪ সদস্যের তদন্তকারী কমিটি তৈরি করা হয়েছে”।

প্রসঙ্গত, অতীতেও রাজ্যের নানা প্রান্তে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার কাঠগড়ায় কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ঘটনার তদন্তে ইতিমধ্যেই তদন্তকারী কমিটি তৈরি করা হয়েছে। তাতে কী সামনে আসে সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: এমজেএন মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ! তদন্তের জন্য গঠিত ৪ সদস্যের কমিটি

Previous post

East Bardhaman News: ধান কাটার গাড়িতেই নরকযন্ত্রণা, রাস্তায় পুরু কাদা! পরিস্থিতি ভয়ঙ্কর হলেও চুপ পঞ্চায়েত, নিজেরাই পরিষ্কারে গ্রামবাসীরা

Next post

More Fall In Gold Price: আরও সস্তা হল সোনা ! দেখে নিন ১ গ্রামের দাম কমে কত হল

Post Comment

You May Have Missed