Narendra Modi Kolkata: গার্ডেনরিচে প্রধানমন্ত্রীর হাত ধরে নৌসেনা পেল ৩ দেশীয় যুদ্ধজাহাজ, কলকাতা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা মোদির
Last Updated:
Narendra Modi Kolkata: আইএনএস দুনাগিরি, সংশোধক ও অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত, কলকাতা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
কলকাতা: আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের স্বপ্নই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে এক বিশেষ ত্রি-কমিশনিং অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি নৌ-প্ল্যাটফর্ম—আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়– আনুষ্ঠানিকভাবে কমিশন করার পর এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই তিনটি যুদ্ধজাহাজ ও নৌ-প্ল্যাটফর্মের অন্তর্ভুক্তি আত্মনির্ভর, সুরক্ষিত এবং উন্নত ভারত গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ভারতীয় নৌবাহিনী এবং জাহাজ নির্মাণে যুক্ত সমস্ত প্রকৌশলী ও কর্মীদের অভিনন্দনও জানান। প্রধানমন্ত্রী বলেন, “আত্মনির্ভরতা এবং বিকশিত ভারতই ভারতের অগ্রগতির চাবিকাঠি। এই কমিশনিংয়ের জন্য আমি আমাদের নৌবাহিনী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানাই।” তিনি উল্লেখ করেন, দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এদিন আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসও পালিত হচ্ছে।
পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সামুদ্রিক গুরুত্বের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে এই রাজ্য সমুদ্রপথে ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। তিনি বলেন, “আজকের দিনটি নানা কারণে বিশেষ। গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই বিশেষ দিনে বাংলার মহান ভূমিতে আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই মাটি ভারতের চিন্তাধারাকে নতুন দিশা দিয়েছে, নবজাগরণকে শক্তি জুগিয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রপথে ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে।”
#WATCH | Kolkata, West Bengal: Prime Minister Narendra Modi says, “More than 200 MSMEs contributed to the construction of the three ships commissioned today. We can imagine the vast number of jobs these 200 MSMEs, these small industries, would have generated. The time has come… pic.twitter.com/Ft42RRsuhn
— ANI (@ANI) June 21, 2026
নরেন্দ্র মোদি বলেন, আইএনএস আগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধকের অন্তর্ভুক্তি ভারতের আত্মনির্ভরতা ও সামুদ্রিক প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে আইএনএস সংশোধকের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের দিনেই ভারতের সবচেয়ে আধুনিক হাইড্রোগ্রাফি জাহাজটির কমিশনিং হওয়া এক অনন্য সমাপতন। তিনি বলেন, “আজ ২১ জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস হিসেবেও পালিত হয়। এই দিনেই ভারতের সবচেয়ে উন্নত হাইড্রোগ্রাফি জাহাজ আইএনএস সংশোধককে কমিশন করা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
সামুদ্রিক শক্তির গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও দেশই শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা ছাড়া বিশ্বশক্তি হয়ে উঠতে পারে না। উন্নয়ন, নিরাপত্তা এবং সমৃদ্ধি সমুদ্রের সঙ্গে গভীরভাবে জড়িত। বর্তমানে বিশ্বের অধিকাংশ বাণিজ্য সমুদ্রপথে পরিচালিত হয় এবং বিশ্বকে সংযুক্ত রাখা বিপুল ডেটা নেটওয়ার্কও সমুদ্রের তলদেশ দিয়েই প্রবাহিত হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, গভীর সমুদ্রের সম্পদ এবং নতুন শক্তির উৎসগুলিও সমুদ্রকেন্দ্রিক হয়ে উঠবে। সেই কারণে ভারত নিজেকে একটি বড় উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “ভারত নিজেকে প্রস্তুত করছে। ভারত একটি বৃহৎ উৎপাদনশীল দেশ হতে চায়। আমরা যত এগোব, বিশ্বমঞ্চে ততটাই নির্ণায়ক ভূমিকা পালন করব।”
Kolkata,West Bengal
Jun 21, 2026 11:00 AM IST




Post Comment