‘তোমায় দেওয়ার মতো আর কিছুই নেই’, স্বামীর জন্মদিনে চিঠি লিখলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী
কলকাতা: একটা দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি, আর এই লড়াইয়ে তিনি পাশে পেয়েছেন, তাঁর স্বামীকে। একটা সময়ে, বিয়ের পরে, অভিনয় থেকে দূরে সরে এসেছিলেন তিনি। পুরো সময়টাই দিয়েছেন পরিবারকে। তবে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করতে গিয়ে, অনেকটাই জীবন বদলে গিয়েছে তাঁর। কিন্তু আজ, সেই স্বামীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট করলেন, অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে যুদ্ধে তিনি পাশে পেয়েছেন, স্বামী শোয়ের ইব্রাহিমকে (Shoaib Ibrahim)। সোশ্যাল মিডিয়ায় দীপিকার পোস্ট দেখে, আবেগে ভাসছেন সবাই।
সোশ্যাল মিডিয়ায় শোয়েবকে কী লিখলেন দীপিকা?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করে নিয়েছেন, দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে বসে রয়েছেন, তিনি আর শোয়েব। মাস্ক পরা থাকলেও বোঝা যাচ্ছে, তাঁরা ২ জনেই হাসছেন একে অপরের দিকে তাকিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে দীপিকা লিখেছেন, ‘তোমার সঙ্গে থাকা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে হয় এখন। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি জানি যে, আমি প্রতিটি সমস্যার মোকাবিলা করতে পারব, কারণ তুমি আমার সঙ্গে আছো। আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় অবলম্বন, আমার জীবন… আমার শান্তি। শুভ জন্মদিন শোয়েব, কিন্তু আমার ঝুলি তো খালি। তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমাদের শুধু প্রত্যেকটা প্রার্থনায় তুমি থাকো’।
এখন কেমন আছেন দীপিকা?
চিকিৎসার প্রসঙ্গ বলতে, সদ্য অভিনেত্রী জানিয়েছেন যে, তাঁর ‘ইমিউনোথেরাপি’ শুরু হয়েছে। এই পদ্ধতি ক্যানসার সারানোর পক্ষে কার্যকর হলেও, এই পদ্ধতির বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই পদ্ধতি শুরু হওয়ার পর থেকেই তাঁর পিঠে ও কোমরে ব্যথা এবং জ্বরের মতো সমস্যা শুরু হয়েছে। আইভি পদ্ধতির মাধ্যমে তাঁর এই চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছেন দীপিকা। অভিনেত্রী বলছেন, চিকিৎসা শেষ করার সঙ্গে সঙ্গে, তাঁর বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে ড্রাগের কারণে তাঁর শরীর ভারি লাগছিল বলে জানিয়েছেন তিনি। পরে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে। সঙ্গে পিঠে ব্যথার মতো সমস্যা শুরু হয়। তিনি আরও জানিয়েছেন, এই চিকিৎসা চলাকালীন শরীর খুব সংবেদনশীল থাকে। সেই কারণে খুব সহজেই ভাইরাল ইনফেকশন হয়ে যেতে পারে। সেই কথাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা চলাকালীন ব্লাড টিউমার মার্কার্স ও স্ক্যান করাতে থাকবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এই আশাই তিনি করছেন।
Bikram Chatterjee: নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম



Post Comment