Birbhum News: মস্কোয় আবার রবীন্দ্রনাথ ম্যাজিক, বিশ্বভারতী থেকে রাশিয়া পাড়ি দিচ্ছে কবিগুরুর ৫১ দুর্লভ ছবি! আগামী সপ্তাহ থেকেই শুরু

Birbhum News: মস্কোয় আবার রবীন্দ্রনাথ ম্যাজিক, বিশ্বভারতী থেকে রাশিয়া পাড়ি দিচ্ছে কবিগুরুর ৫১ দুর্লভ ছবি! আগামী সপ্তাহ থেকেই শুরু

Last Updated:

Birbhum News: প্রায় এক শতাব্দী পরে ফের মস্কোয় প্রদর্শিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি। ১৯৩০ সালে সোভিয়েত সফরের সময় সেখানে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছিল, যা ছিল একটি ঐতিহাসিক সাংস্কৃতিক অধ্যায়। সেই স্মৃতিকে নতুন করে সামনে আনতেই এবার রাশিয়ার রাজধানীতে আয়োজন করা হচ্ছে বিশেষ প্রদর্শনীর। ইতিমধ্যেই বিশ্বভারতীর পক্ষ থেকে নির্বাচিত ছবিগুলি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

+

প্রায় ৯৬ বছর পর আবারও রাশিয়াতে কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শন

বীরভূম, সৌভিক রায়: লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। কবিগুরু নিজের হাতে গড়ে তুলেছিলেন এই শান্তিনিকেতন। আর কবিগুরু একসময় বলেছিলেন “…আপাতত রাশিয়ায় এসেছি। না এলে এ জন্মের তীর্থদর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত।” প্রসঙ্গত ১৯৩০ এর ১১ সেপ্টেম্বর ‘তীর্থ’, মস্কোয় পৌঁছেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরবর্তী সময়ে ১৯২৫ থেকে ১৯২৮ মোট পাঁচ বার সোভিয়েত ভ্রমণের আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। অবশেষে ১৯৩০ সালে সম্ভব হয়েছিল সেই ঐতিহাসিক সফর। বেশ কিছু দিন ছিলেন তিনি।

সেখানে থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর মস্কো আর্ট থিয়েটারে নাটক দেখেছিলেন। দেখেছিলেন বলশয় থিয়েটারে বিখ্যাত ব্যালে। এর পাশাপাশি, হয়েছিল তাঁর নিজের হাতে আঁকা বেশ কিছু ছবির প্রদর্শনীও। এরপরে পেরিয়েছে বহুবছর। দীর্ঘ প্রায় ৯৬ বছর পরে সেই মস্কোতেই আবার হতে চলেছে বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী। আর সেই প্রদর্শনীর জন্যই ইতিমধ্যেই বাছাই করা ছবিগুলি বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মস্কোর সেই প্রদর্শনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকশো’টি ছবি স্থান পেয়েছিল। সেই সমস্ত ছবি বেছে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।এরপর প্রায় ৯৬ বছর পরে আবারও মস্কোয় রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী হতে চলেছে। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে এই প্রদর্শনী শুরু হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এ বারে ৫১টি ছবি প্রদর্শিত হতে চলেছে। এগুলি বিশ্বভারতীর রবীন্দ্রভবনে সংগ্রহশালায় রাখা ছিল। এই বিষয়ে জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ‘প্রায় ৯৬ বছর পরে আবারও রাশিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনীতে স্থান হতে চলছে। ছবিগুলি বিশ্বভারতী থেকে পাঠানো হয়েছে। যা আমাদের কাছে ও সকলের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের।”

Previous post

Murshidabad News: চেয়ারম্যানের কুর্সি থেকে দেওয়াল, সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির! কান্দি পৌরসভায় বাঁধভাঙা উল্লাস

Next post

মিষ্টি রাজনীতিতে এবার ‘ডিম সন্দেশ’? জামাইষষ্ঠীর বাজারে জামাইদের ‘এগ-থেরাপি’ শাশুড়িদের

Post Comment

You May Have Missed