Sugar Free Sweet: জামাইদের ‘আম-বিলাসে’ নয়া ফর্মুলা, খেলেও ডায়াবেটিস থাকবে কন্ট্রোলে! স্টক শেষ হওয়ার আগে কেনার জন্য হুড়োহুড়ি

Sugar Free Sweet: জামাইদের ‘আম-বিলাসে’ নয়া ফর্মুলা, খেলেও ডায়াবেটিস থাকবে কন্ট্রোলে! স্টক শেষ হওয়ার আগে কেনার জন্য হুড়োহুড়ি

Last Updated:

Sugar Free Sweet: জামাইষষ্ঠীকে ঘিরে তমলুকের মিষ্টির বাজারে এবার নজর কেড়েছে আমের স্বাদের সুগার-ফ্রি বিশেষ মিষ্টি। উৎসবের আনন্দের পাশাপাশি স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি এই নতুন ধরনের মিষ্টি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। উৎসবের আগে বিক্রেতাদের বিশ্রাম নেওয়ার ফুরসত নেই।

+

কাঁচা ও পাকা আম ফ্লেভারের এই মিষ্টি জামাইষষ্ঠীর আগে সুপারহিট

তমলুক, সৈকত শী: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও মধুর উৎসব হল ‘জামাইষষ্ঠী’। জামাই আদর মানেই পাত পেড়ে রাজকীয় ভোজ। আর সেই ভোজের শেষ পাতে মিষ্টি না থাকলে বাঙালিআনা যেন একেবারে ফিকে! মিষ্টি ছাড়া বাঙালি কোনও শুভ অনুষ্ঠানের কথা ভাবতেই পারে না। আর জামাই বরণে মিষ্টির ভূমিকা তো প্রশ্নাতীত। ২০ জুন শনিবার জামাইষষ্ঠী। আর এই বিশেষ দিনটিকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুরের তমলুকের মিষ্টির দোকানগুলিতে এখন সাজসাজ রব। তুঙ্গে উঠেছে কেনাবেচার ধুম।

এবারের জামাইষষ্ঠীর বাজারে এসেছে এক দারুণ আধুনিক ও লোভনীয় বদল। চলতি বছরে উৎসবের মরশুমে মিষ্টির বাজারে রীতিমত ঝড় তুলেছে ‘ঋতুরাজ’ আম এবং স্বাস্থ্য সচেতনতা। একদিকে যেমন রয়েছে রসনা তৃপ্তির আয়োজন, অন্যদিকে তেমনই রয়েছে শরীরের যত্ন নেওয়ার প্রয়াস। তমলুকের নামী মিষ্টির দোকানগুলির কাউন্টারে এবার শোভা পাচ্ছে কাঁচা ও পাকা আম দিয়ে তৈরি হরেক রকমের বিশেষ মিষ্টি। আমের আমেজ মাখা এই মিষ্টিগুলি জামাইষষ্ঠীর বাজারে অন্যতম সেরা আকর্ষণ বা ‘হিট’ প্রোডাক্ট হয়ে উঠেছে। আমের চাটনি বা আমসত্ত্ব তো অনেক হল, এবার জামাইয়ের পাতে পড়বে আম দিয়ে তৈরি মিষ্টি।

আম দিয়ে তৈরি এই বিশেষ মিষ্টির পাশাপাশি সমকালীন মিষ্টির বাজারে আরও একটি বড় ট্রেন্ড হল স্বাস্থ্য সচেতনতা। বর্তমান সময়ে অনেকেই ডায়াবেটিস বা ক্যালরির ভয়ে মিষ্টি থেকে দূরে থাকতে চান। কিন্তু উৎসবের দিনে জামাইকে মিষ্টি না খাওয়ালে কি চলে? তাই শ্বশুর-শাশুড়িদের দুশ্চিন্তা দূর করতে মিষ্টির কারিগররা তৈরি করেছেন হরেক রকমের ‘সুগার ফ্রি’ মিষ্টি। তমলুকের বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী সুকুমার সামন্ত জানান, “মিষ্টি ছাড়া বাঙালির অনুষ্ঠান অসম্পূর্ণ। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতার কারণে সাধারণ মানুষের সুগার ফ্রি মিষ্টির প্রতি ঝোঁক বেড়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাই অন্যান্য মিষ্টির পাশাপাশি আমরা প্রায় ২০ থেকে ৬০ ধরনের সুগার ফ্রি মিষ্টি তৈরি করেছি। তবে এবারের বিশেষ আকর্ষণ হল কাঁচা ও পাকা আম দিয়ে তৈরি বিশেষ মিষ্টি।” জামাইষষ্ঠীর আগে থেকেই মিষ্টির কারখানাগুলিতে কারিগরদের নাওয়া-খাওয়ার সময় নেই। দিনরাত এক করে তৈরি হচ্ছে নতুন নতুন পদের মিষ্টি। বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়ই প্রমাণ করে দিচ্ছে যে, জামাই আদরে কোনও কমতি রাখতে রাজি নন শ্বশুর শাশুড়িরা। সবমিলিয়ে, আম ও সুগার ফ্রি-র যুগলবন্দিতে এবারের জামাইষষ্ঠীর বাজার একেবারে জমজমাট।

Post Comment

You May Have Missed