ফের আইপিএলের মঞ্চে যুবরাজ? কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন?

ফের আইপিএলের মঞ্চে যুবরাজ? কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন?

নয়াদিল্লি: আইপিএলে (IPL 2027) ফের যুবরাজ সিংহ (Yuvraj Singh)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ফের আইপিএলের (TATA IPL) মঞ্চে দেখা যাবে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ক্যাম্পে যোগ দিতে চলেছেন যুবি। তবে ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবে দেখা যেতে পারে যুবরাজকে। ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা প্লেয়ারকে সম্ভবত ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসে।

আইপিএলে এর আগে কোনও ফ্র্য়াঞ্চাইজির হয়ে কোচের পদে দেখা যায়নি যুবিকে। তবে আগামী মরশুমে হয়ত সেটাই হতে চলেছে। যুবরাজ ইতিমধ্যেই শুভমন গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মত তরুণ ভারতীয় ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তিনজনই ব্য়াট হাতে দাপট দেখিয়েছেন। গিল ও অভিষেক তো জাতীয় দলেরও সদস্য। এমনকী গিল এই মুহূর্তে দুই ফর্ম্য়াটে ভারতের ক্যাপ্টেনও।

সর্বভারতীয় এক সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, যুবরাজ সিংয়ের মত মর্যাদাসম্পন্ন কাউকে কোচিং সেট আপে আনা যে কোনও ফ্র্যাঞ্চাইজির জন্য বড় সুবিধা হবে। এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও শোনা যাচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে হেডকোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে দিল্লি ক্যাপিটালসের।

উল্লেখ্য, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ের অন্য়তম কারিগর ছিলেন যুবরাজ সিংহ। ভারতের অন্যতম সেরা ওয়ান ডে ক্রিকেটার যুবরাজ জাতীয় দলের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওডিআই ও ৫৮টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৩ ফরম্যাট মিলিয়ে যথাক্রমে ১৯০০, ৮৭০১ ও ১১৭৭ রান করেছেন। যার মধ্যে রয়েছে তিনটি টেস্ট সেঞ্চুরি ও ১৪টি ওডিআই শতরান।

 

আইপিএলের ইতিহাসে যুবরাজ ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৩২টি ম্যাচ খেলেছেন। সেই সময়ে তিনি ২,৭৫০ রান সংগ্রহ করেন এবং ৩৬টি উইকেট নেন। তিনি ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন, যেখানে তিনি সেই মরসুমে ১৩ ইনিংসে ২৪৮ রান করেছিলেন। আইপিএল ছাড়ার পর সেভাবে কখনও আর কোনও দলের কোনও দায়িত্বে দেখা যায়নি যুবরাজকে। কিন্তু এবার হয়ত কোচিং স্টাফ হিসেবে যুবি দায়িত্ব নিতে চলেছেন।  



Previous post

অন্নপূর্ণা যোজনার ১ কোটি ৫ লক্ষ ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্টে কবে ঢুকবে ৩০০০ টাকা…? এসে গেল আপডেট!

Next post

থুতু ফেললেই ১০০, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা? ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, ঘোষণা মন্ত্রীর

Post Comment

You May Have Missed