Agriculture News: এই সার দিলেই ‘সোনা’ ফলবে জমিতে, কমবে চাষের বিপুল খরচ! স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ফার্ম ঘুরিয়ে দেবে ভাগ্যের খেলা

Agriculture News: এই সার দিলেই ‘সোনা’ ফলবে জমিতে, কমবে চাষের বিপুল খরচ! স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ফার্ম ঘুরিয়ে দেবে ভাগ্যের খেলা

Last Updated:

Agriculture News: মন্দিরবাজারে জৈব কৃষিকে উৎসাহ দিতে কেঁচো সার উৎপাদন ও মাটির স্বাস্থ্য উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অংশগ্রহণে শুরু হওয়া এই উদ্যোগে সাফল্য পেয়েছে। তারপর থেকে কৃষি দফতর বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধি ও টেকসই চাষাবাদের প্রসারে কাজ করছে। কৃষকদের জৈব উপায়ে চাষাবাদে উৎসাহ দেওয়া হচ্ছে।

+

কেঁচো সার ব্যবহারের মাধ্যমে এলাকার মাটি উর্বর করার প্রয়াস চলছে (প্রতীকী ছবি)

মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মন্দিরবাজারে চলছে কেঁচো সার তৈরির বিশাল কাজ। মন্দিরবাজারের রামবাটি গোপালনগরে সেজন্য একটি ফার্ম করা হয়েছে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করেন। সেখানে সাফল্য পাওয়ার পর ব্লক জুড়ে মাটির উর্বরতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হচ্ছে। সেজন্য মন্দিরবাজারের একাধিক জায়গায় মাটির উর্বরতা নিয়ে কাজ করছে কৃষি দফতর।

স্থানীয় মানুষজনকে চলছে বোঝানোর কাজ। যা মানুষজনকে এই কাজ সম্পর্কে উৎসাহিত করছে। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কর্তৃক পরিচালিত এটি একটি দেশব্যাপী সচেতনতা অভিযানের অংশ এটি। কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করতে এবং মাটির স্বাস্থ্য রক্ষায় এই কর্মসূচিটি চলছে। এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল জৈব সারের সুষম ব্যবহার। জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষা করা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই প্রশিক্ষণ তাদের জমিতে প্রকৃতপক্ষে কিসের অভাব রয়েছে, তা বুঝতে সাহায্য করবে। মন্দিরবাজার ব্লকে এই কাজ হওয়ার জন্য ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন মল্লিকা পাইক। তিনি এলাকায় কৃষির উন্নয়ন হোক, এটাই চাইছেন। এলাকায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বাড়ানো, বিশেষ করে কেঁচো সারের প্রয়োগে মাটি উন্নত হবে, এটাই চাইছেন তিনি।

Previous post

অপরাধীদের নতুন ‘ডার্ক ওয়েব’ হয়ে উঠেছে টেলিগ্রাম! আদালতে বিস্ফোরক তথ্য পেশ কেন্দ্রের

Next post

Broom Making Business: মাসে ২৫ হাজার টাকা! নারকেল ঝাঁটাতেই ঘুরল ভাগ্যের চাকা, কীভাবে ব্যবসার নয়া দিশা দেখাচ্ছে মেদিনীপুর? জানুন

Post Comment

You May Have Missed