ডিম হাতে ‘মেসি- মেসি’ স্লোগান, বাইরে অপেক্ষায় ক্ষিপ্ত জনতা! দরজা- জানলা বন্ধ করে ভয়ে সিঁটিয়ে অরূপ, উদ্ধার করতে এল পুলিশ

ডিম হাতে ‘মেসি- মেসি’ স্লোগান, বাইরে অপেক্ষায় ক্ষিপ্ত জনতা! দরজা- জানলা বন্ধ করে ভয়ে সিঁটিয়ে অরূপ, উদ্ধার করতে এল পুলিশ

Last Updated:

তিন বার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার মেসি কাণ্ডে পুলিশের মুখোমুখি হন অরূপ বিশ্বাস৷ এর পরই আলিপুর আদালতে যান তিনি৷

বাইরে ক্ষিপ্ত জনতা, আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস৷
বাইরে ক্ষিপ্ত জনতা, আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস৷

অভিজিৎ চন্দ ও অনুপ চক্রবর্তী, কলকাতা: বাইরে ডিম হাতে ফুঁসছেন আইনজীবী এবং সাধারণ মানুষ৷ কটাক্ষ করে উঠছে মেসি, মেসি স্লোগান৷ আর আইনজীবীর চেম্বারের ভিতরে দরজা জানলা বন্ধ করে জনরোষের শিকার হওয়ার ভয়ে কাঁটা হয়ে বসে আছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস৷

প্রাক্তন মন্ত্রীকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে চরম উত্তেজনা ছড়াল আলিপুর আদালত চত্বরে৷ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার পর এ দিন বিকেলে আলিপুর আদালতে যান অরূপ বিশ্বাস৷ নিজের আইনজীবীর চেম্বারে যান তিনি৷ সেই খবর ছড়িয়ে পড়তেই আইনজীবীর ঘরের বাইরে ভিড় জমাতে থাকেন অন্যান্য আইনজীবী এবং সাধারণ মানুষ৷ তাঁদের অনেকের হাতেই ছিল ডিম৷ বার বার অরূপ বিশ্বাসকে বাইরে আসার জন্য দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা৷

মেসি কাণ্ডেই এ দিন অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর পুলিশ৷ এ দিন আদালত চত্বরেও প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে মেসি, মেসি স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ কেউ কেউ মজা করে বলেন, ‘অরূপদার ছোঁয়াতেই মেসি বিশ্বকাপে হ্যটট্রিক করলেন৷ তাই অরূপদাকেই একবার স্পর্শ করে দেখতে চাই৷’ অনেক আইনজীবী আবার ক্ষুব্ধ হয়ে বলেন, অরূপ বিশ্বাসের জন্যই মোটা টাকা খরচ করে টিকিট কেটেও কলকাতায় মেসিকে দেখতে পাননি ফুটবল ভক্তরা৷ তার জবাবদিহি করতে হবে প্রাক্তন মন্ত্রীকে৷

শেষ পর্যন্ত এই বিক্ষোভকে কেন্দ্র করে আইনজীবীদেরই দুটি পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়৷ তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আলিপুর আদালতে হাজির হয় পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

ডিম হাতে ‘মেসি- মেসি’ স্লোগান, বাইরে অপেক্ষায় ক্ষিপ্ত জনতা! দরজা- জানলা বন্ধ করে ভয়ে সিঁটিয়ে অরূপ, উদ্ধার করতে এল পুলিশ

Previous post

Kharagpur IIT: আইন শিক্ষার ইতিহাসে অনন্য নজির আইআইটি খড়গপুরের, সাম্মানিক অধ্যাপক পদে এবার দেশের প্রাক্তন প্রধান বিচারপতি

Next post

নবনীতার ভাইরাল ফটোশ্যুটে ক্যামেরার পিছনে আসলে কে? পরিকল্পনাই বা কার? মুখ খুললেন অভিনেত্রী

Post Comment

You May Have Missed