Nadia News: ধানের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ছিল সর্বনাশা মাদক, যৌথ বাহিনীর অ্যাকশনে বানচাল পাচারের ছক! ধৃত ২

Nadia News: ধানের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ছিল সর্বনাশা মাদক, যৌথ বাহিনীর অ্যাকশনে বানচাল পাচারের ছক! ধৃত ২

Last Updated:

Nadia News: নদিয়ার হবিবপুর এলাকায় যৌথ অভিযানে বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ ও এসটিএফ। একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তল্লাশির সময় ধানের বস্তার আড়াল থেকে উদ্ধার হওয়া মাদক
তল্লাশির সময় ধানের বস্তার আড়াল থেকে উদ্ধার হওয়া মাদক

নদিয়া, মানীক দেবনাথ: হবিবপুরে পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নদিয়ায় বড়সড় মাদকবিরোধী সাফল্য। এস টি এফ ও রানাঘাট থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১৫৬ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে এসটিএফ ও রানাঘাট থানার পুলিশ একটি পিকআপ ভ্যানের ওপর নজরদারি শুরু করে।

শান্তিপুর থেকে শিমুরালির দিকে যাওয়ার সময় হবিবপুর এলাকায় গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধানের বস্তার আড়ালে লুকিয়ে রাখা চারটি বস্তা থেকে মোট ১৫৬ কেজি গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার চালানটি কোচবিহার থেকে আনা হয়েছিল এবং হবিবপুর এলাকায় ডেলিভারি দেওয়া ছিল উদ্দেশ্য। ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গাঁজা ও অন্যান্য মাদক সেবনে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ। বর্তমান সমাজে গাঁজা, মদ, হেরোইন, ব্রাউন সুগারসহ বিভিন্ন ধরনের মাদকের নেশা যুবসমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সহজলভ্যতা, খারাপ সঙ্গ, মানসিক অবসাদ এবং সচেতনতার অভাবের কারণে বহু তরুণ-তরুণী এই নেশার জালে জড়িয়ে পড়ছে। মাদক সেবনের ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। পড়াশোনা, কর্মজীবন এবং পারিবারিক সম্পর্কও ধীরে ধীরে ভেঙে পড়ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মাদকের নেশায় আসক্ত যুবকদের অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজের নিরাপত্তার জন্যও বড় হুমকি। একটি সম্ভাবনাময় জীবন অকালেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে যুবসমাজের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। মাদকের কুফল সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলা এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যুবসমাজকে এই সর্বনাশা নেশা থেকে রক্ষা করা সম্ভব, এমনটাই মত সমাজ বিশেষজ্ঞদের।

Post Comment

You May Have Missed