South 24 Parganas News: ফলতায় এবার কাণ্ড! নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর চরে আটকে গেল বিদেশি জাহাজ, দেখতে লোকে লোকারণ্য

South 24 Parganas News: ফলতায় এবার কাণ্ড! নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর চরে আটকে গেল বিদেশি জাহাজ, দেখতে লোকে লোকারণ্য

Last Updated:

South 24 Parganas News: হুগলি নদীর নির্দিষ্ট চ্যানেল ছেড়ে তীরের কাছাকাছি চলে আসায় ফলতায় চরে আটকে গেল সিঙ্গাপুরের এক বিশাল পণ্যবাহী জাহাজ। এই ঘটনার পর নদীবাঁধের নিরাপত্তা নিয়ে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনই দানবীয় জাহাজটি দেখতে নদীরপাড়ে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

ফলতায় হুগলি নদীর চরে আটকে থাকা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ কোটা রুকুন
ফলতায় হুগলি নদীর চরে আটকে থাকা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ কোটা রুকুন

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ফলতায় নদীর চড়ে আটকে গেল জাহাজ। যা দেখতে ভিড় জমায় স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে অন্য ছোট ভারী বোট দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করা হচ্ছে। নদীর চরে আটকে পড়া জাহাজটি কন্টেনার বোঝাই একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। ফলতার নৈনানের কাছে হুগলি নদীর চরে উঠে আটকে যায় সেটি। ওই জাহাজের নাম ‘কোটা রুকুন’। জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে কন্টেনার ভর্তি পণ্য নিয়ে হলদিয়া হয়ে কলকাতার খিদিরপুর বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি।

আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ডান দিকে ঘুরে স্লুইস গেটের কাছে চলে আসে এবং চড়ায় আটকে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও জাহাজের এজেন্সিকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জোয়ারের স্রোত ও অতিরিক্ত গতির কারণেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

Post Comment

You May Have Missed