রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়াল বৈভব সূর্যবংশী!
ডাম্বুলা: শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ভারত এ এবং শ্রীলঙ্কা এ-র মধ্যে খেলার রুদ্ধশ্বাস পরিণতি। নির্ধারিত ওভারে ম্যাচ টাই হয়। সুপার ওভারে নির্ধারিত হয় ফলাফল। তিলক বর্মার নেতৃত্বাধীন ভারতকে সুপার ওভারে হারিয়ে দিল শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচে হার-জিতের চেয়েও ক্রিকেটপ্রেমীদের নজর বেশি ছিল বৈভব সূর্যবংশীর লড়াইয়ের দিকে। তবে বৈভব শ্রীলঙ্কা এ দলের ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ায় বলে খবর।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে একাই বৈভব পুরো শ্রীলঙ্কা দলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ঘটনাটি সুপার ওভারে শ্রীলঙ্কার জয়ের পরই ঘটে। যখন সব খেলোয়াড় ফিরে আসছিলেন ড্রেসিংরুমের দিকে। বৈভব সূর্যবংশী এবং সূর্যাংশ শেডগে সুপার ওভারে হারের পর প্যাভিলিয়নে ফিরছিলেন, সেই সময় হাতাহাতি শুরু হয়।
ভিডিও দেখুন
বৈভব এবং শ্রীলঙ্কা-এ দলের মধ্যে হওয়া হাতাহাতির ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রথমে বৈভব এবং শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের মধ্যে কিছু কথা হয়। তারপর কথা বলতে বলতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। উভয় পক্ষ থেকে ধাক্কা দেওয়া হয়। যদিও শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। এই সময় সূর্যাংশ শেডগেকেও তর্ক করতে দেখা যায়। তিনিও ব্যাট তুলে শ্রীলঙ্কার খেলোয়াড়দের কিছু বলেন।
Clip of Kalesh b/w Vaibhav Sooryavanshi and Sri Lanka Team
pic.twitter.com/zb0KwvsUYL https://t.co/sipZaP6rdv
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 15, 2026
ম্যাচের বিবরণ
শ্রীলঙ্কা-এ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারত এ ৪৯.২ ওভারে ২৬৫ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সূর্যাংশ শেডগে ৭২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন । এছাড়াও বিপ্রজ নিগম ৫১ রান করেন ।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা এ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রানই তোলে। এভাবে ম্যাচটি টাই হয়। এরপর ফল নির্ধারণের জন্য সুপার ওভার খেলা হয় ।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৬ রান তোলে। ভারতের হয়ে ওভারটি করেন আরশাদ খান। ভারতের জয়ের জন্য ১৭ রানের প্রয়োজন ছিল। মাঠে নামা বৈভব সূর্যবংশী এবং সূর্যাংশ শেডগে মাত্র ৯ রানই করতে পারেন ।
আরও পড়ুন: নেইমারকে নিয়ে ক্ষোভ, মরক্কোর বিরুদ্ধে ড্রয়ের পর ব্রাজ়িল শিবিরে অশান্তি! কী বললেন কোচ?
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ



Post Comment