অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!

অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!

কলকাতা: বয়স মাত্র ৩০ বছর, আর মাত্র এইটুকু বয়সেই, জীবনের চরম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী! প্রয়াত জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-র অভিনেত্রী, সঞ্চিতা উগলে (Sanchita Ugale)! শোনা যাচ্ছে, একাই ফ্ল্যাটে ছিলেন অভিনেত্রী আর সেখানেই আত্মঘাতী হয়েছেন তিনি! পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী যে আত্মঘাতী হয়েছেন, তদন্ত না করে সেই বিষয়টি এখনই তদন্ত না করে বলা যাচ্ছে না। ‘কুমকুম ভাগ্য’ এবং ‘ওয়াগলে কি দুনিয়া’-র মতো ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা উগলে। তবে শুধু ছোটপর্দা নয়, বড় পর্দাতেও অভিনয় করেছেন সঞ্চিতা উগলে। ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত, সুপারহিট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্চিতা উগলে। তারাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এত উজ্জ্বল কেরিয়ার যার, তিনি কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট, তারপরেই চরম সিদ্ধান্ত!

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন সঞ্চিতা, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একটি রিল শেয়ার করে নিয়েছেন। অভিনয় থেকে শুরু করে নাচ, সঞ্চিতা উগলে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে ছিল তাঁর সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি। গতকাল, অর্থাৎ রবিবার দিনই মৃত্যু দিন ছিল, বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)। ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের নিথর দেহ। তাঁর মৃত্যুর মামলা এখনও চললেও, সুশান্ত যে আত্মহত্যা করেছিলেন, প্রাথমিকভাবে সেটাই জানিয়েছে পুলিশ। আর সুশান্তের মৃত্যুর ঠিক পরের দিনটাই বলিউডে আরও একটা কালো দিন হয়ে রয়ে গেল। চলে গেলেন, বলিউডের আরও এক জনপ্রিয় মুখ। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর মাত্র ১৮ ঘণ্টা আগে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সেই রিলে অনেকেই প্রশংসা করেছিলেন অভিনেত্রীর। কিন্তু কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত বেছে নিলেন তিনি, সেই প্রশ্ন রয়েই গেল। এর আগে, সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন সঞ্চিতা। সেই তিনিই কেন এইরকম সিদ্ধান্ত নিলেন, তা ধোঁয়াশাই।

 

আরও পড়ুন: Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে…

 



Previous post

Kolkata High Court: ভবানীপুরের কার্যালয়ে সিআইডি, সেই নিয়ে করা তৃণমূলের মামলা ছাড়লেন হাইকোর্টের বিচারপতি, জানানো হল কারণ

Next post

কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার

Post Comment

You May Have Missed