তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়াও! মমতার কাছে পাঠালেন ইস্তফা

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়াও! মমতার কাছে পাঠালেন ইস্তফা

West Bengal

-Ritesh Ghosh

এদিন শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিবির বদলের পর আরও এক ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি নিজের ইস্তফাপত্রটি হোয়াটস অ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন।

তৃণমূল কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে সবংয়ের এই প্রাক্তন বিধায়ক নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। দলের বর্তমান কার্যকলাপে অসন্তুষ্ট মানস ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার শিক্ষা, আমার জীবন, আমার আদর্শ বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাচ্ছে না। তাই আমি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলাম।” রাজনৈতিক মহলের মতে, দলের শীর্ষ নেতৃত্বের নীতি ও কৌশলের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল, যার চূড়ান্ত পরিণতি এই দলত্যাগ।

Veteran politician Manas Bhunia resigns from Trinamool Congress party

তৃণমূল ছাড়লেও এখনই সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। রাজনৈতিক ময়দানে নিজের লড়াই জারি রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়ে বর্ষীয়ান এই নেতা বলেন, “এখনই রাজনীতি ছাড়ব না, সমাজসেবাও ছাড়ব না। নিশ্চয়ই কিছু করব। বন্দেমাতরম শুনে বড় হয়েছি। মানুষের সেবা ছাড়া থাকতে পারব না।।”

তবে বিজেপি যোগের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়েছেন মানস। তাহলে কি কংগ্রেসে ফিরবেন? সেই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও বলেছেন, ভেবে দেখার সময় আসেনি। অর্থাৎ ভাবনার দরজা খোলা রেখেছেন মানস ভুঁইয়া।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মানস দীর্ঘদিনের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে পাঠায়। তিনি সাংসদ হওয়ার পর তাঁর দীর্ঘদিনের বিধানসভা কেন্দ্র সবংয়ে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে তাঁর স্ত্রী গীতা ভুঁইয়া তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ে জয়ী হন এবং সবংয়ের বিধায়ক হিসেবে শপথ নেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে সবং আসনে পুনরায় প্রার্থী করে। ওই নির্বাচনে জয়ী হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভায় রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ নির্বাচনে তিনি বিজেপির কাছে হারেন।

Previous post

বাংলাদেশের রাস্তায় পুলিশের মার খেলেন জাতীয় দলের ক্রিকেটার, পাইপ দিয়েও আঘাত করা হয় কোমরে

Next post

Abhishek Banerjee vs Kunal Ghosh: তৃণমূলের বৈঠকে তুমুল ঝগড়ায় জড়ালেন অভিষেক-কুণাল, উপস্থিত বাকিরা হতবাক! চেয়ার ছেড়ে উঠে তর্কাতর্কি সামাল দিলেন খোদ মমতা

Post Comment

You May Have Missed