Bakkhali Tourism: দিঘার মতোই সেজে উঠবে বকখালি! খুলছে বন্ধ ডিয়ার পার্ক, তৈরি হবে সায়েন্স সিটি…! লিস্ট লম্বা-চওড়া

Bakkhali Tourism: দিঘার মতোই সেজে উঠবে বকখালি! খুলছে বন্ধ ডিয়ার পার্ক, তৈরি হবে সায়েন্স সিটি…! লিস্ট লম্বা-চওড়া

Last Updated:

Bakkhali Tourism: বকখালি ভ্রমণের সংজ্ঞাই এবার বদলে যেতে চলেছে। শুধু সমুদ্রের রূপ দেখাই নয়, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করতে সেখানে তৈরি হচ্ছে এক লম্বা তালিকা। বন্যপ্রাণী, বিজ্ঞান এবং ইকো-ট্যুরিজমের মেলবন্ধনে নতুন সাজে ধরা দেবে এই সমুদ্রসৈকত।

+

বকখালির বন্ধ ডিয়ার পার্ক খোলা-সহ আরও একাধিক পরিকল্পনা

বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পর্যটনের জোয়ার আসতে চলছে বকখালিতে। খুলবে বন্ধ থাকা ডিয়ার পার্ক, তৈরি হবে ম্যানগ্রোভ ইন্টারপিটিশেন সেন্টার, সায়েন্স সিটি-সহ একাধিক কাজ। পুজোর আগে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। বকখালির উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। একাধিক ফেজে এই কাজ হবে। আগামী দিনে দীঘার মতো বকখালিকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই খবরে খুশি সকলেই।

বেশ কয়েকবছর বকখালির চর নিয়ে অভিযোগ রয়েছে পর্যটকদের। ভাটার সময় প্রায় দুই কিলোমিটার হেঁটে সমুদ্রের কাছে পৌঁছতে হয়। ফলে আকর্ষণ হারিয়েছে সমুদ্র। এই কারণেই এই এলাকায় ডিয়ার পার্ক পর্যটকদের কাছে টানছিল। ঘূর্ণিঝড় ইয়াসে তছনছ হয়ে গিয়েছিল পার্কটি। তারপর থেকে আর এই পার্ক খোলা হয়নি। এখানে হরিণ ছিল, ছিল কুমির। কিছু জঙ্গল ঘেরা এলাকা নিয়ে তৈরি হয়েছিল ইকো ট্যুরিজম ম্যানগ্রোভ পার্ক। ইয়াসের পর থেকে আর কেন খোলা যায়নি তা নিয়ে আক্ষেপ ছিল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Bakkhali Tourism: দিঘার মতোই সেজে উঠবে বকখালি! খুলছে বন্ধ ডিয়ার পার্ক, তৈরি হবে সায়েন্স সিটি…! লিস্ট লম্বা-চওড়া

Previous post

Free Bus Ride For Women: হলদিয়া টু দিঘা, খুশি মহিলারা! প্রথম দিনেই সুপারহিট নতুন সরকারের ফ্রি বাস পরিষেবা

Next post

‘নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল…’, হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের

Post Comment

You May Have Missed