South 24 Parganas News: ডোবা না রাস্তা…! কোন পথে চলবে যানবাহন, খুঁজেই পান না চালকরা, পরিস্থিতির বদল চাইছেন গ্রামবাসীরা
Last Updated:
South 24 Parganas News: রাস্তায় জল জমে অসুবিধা স্থানীয়দের। এই অবস্থার পরিবর্তন চাইছেন সকলেই। রাস্তার হাল আগে থেকেই খারাপ অবস্থায় ছিল।
দক্ষিণ ২৪ পরগনা: কনকনদিঘির রাস্তায় জল জমে অসুবিধা স্থানীয়দের। এই অবস্থার পরিবর্তন চাইছেন সকলেই। রাস্তার হাল আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। কিন্তু বর্তমানে সেই রাস্তায় জল জমে অসুবিধা হচ্ছে।
দীর্ঘদিন এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্যবহার করেন। রাস্তা না সারানোয় বড় গাড়ি সহজে যেতে চায় না রাস্তা দিয়ে।
ফলে বর্ষার সময় জল জমে সেগুলি ডোবার আকার নেয়। রাস্তায় গাড়ি চালানোর সময় বোঝা যায় না রাস্তার কোন অংশ দিয়ে গাড়ি চালাতে হবে। সন্ধ্যার পর গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায় বললেই চলে। খুব দরকার ছাড়া সন্ধ্যার পর বের হন না কেউই। এই রাস্তার গুরুত্ব বিবেচনা করে দ্রুত রাস্তা সারানোর আবেদন করেছেন সকল গ্রামবাসী। এখন দেখার কবে সারান হয় এই রাস্তা।
নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 03, 2025 8:20 PM IST
South 24 Parganas News: ডোবা না রাস্তা…! কোন পথে চলবে যানবাহন, খুঁজেই পান না চালকরা, পরিস্থিতির বদল চাইছেন গ্রামবাসীরা



Post Comment