Asit Mazumder Arrested: অভিষেক হেনস্থার প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার
Last Updated:
Asit Mazumder Arrested: চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গ্রেফতার, বিজেপি কর্মীদের মার, হিংসার পুরনো মামলায় পদক্ষেপ পুলিশের।
চুঁচুড়া: চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গ্রেফতার। তাঁরই সঙ্গে চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা-সহ ১০ জনকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। গতকাল পিপুলপাতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা, ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে অসিত মজুমদারের বিরুদ্ধে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে অবরোধ করে তৃণমূল কর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বচসা হয় প্রাক্তন বিধায়কের। তারপরই রবিবার এই গ্রেফতারিকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। রবিবার নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। ২০২২ সালে চুঁচুড়ায় বিজেপি কর্মীদের ওপর একটি নৃশংস হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল প্রবীণ এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে।
অসিত কী করছিলেন?
চুঁচুড়া পিপুল পাতিতে শনিবার কর্মসূচি ছিল অসিত মজুমদারের। নিত্যনৈমিত্তিক জিনিসের দাম বৃদ্ধি নিয়ে পূর্ব পরিকল্পিতই ছিল সেই কর্মসূচি। তৃণমূল কর্মীদের নিয়ে অবরোধে বসেন চুঁচুড়া প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত। পরবর্তীতে অভিষেকের মার খাওয়ার খবর কানে আসতেই প্রতিবাদের মুখ ঘুরে যায়। এরপর মাঝ রাস্তায় অসিতের নেতৃত্বে বসে পড়েন তৃণমূল কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে তাকে খোস মেজাজেই কথা বলতে দেখা যায়। যদিও, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় খানিক সিরিয়াস ভঙ্গিতেই কথা বলেছেন তিনি।
সোমনাথ ঘোষ
Kolkata,West Bengal




Post Comment